ভারতের উচিত তার সংখ্যালঘুদের যত্ন নেয়া -পররাষ্ট্র উপদেষ্টা
, ২৪ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে কর্মকা-ের বিষয়ে আমরা কোনো মন্তব্য করি না এবং আমি আশা করি ভারতীয় কর্তৃপক্ষও একই নীতি অনুসরণ করবে। বাংলাদেশের সংখ্যালঘুরা আমাদের নাগরিক। যদি তাদের ওপর অত্যাচার করা হয়, তাহলে আমাদের কাছে তা মোকাবেলা করার ব্যবস্থা আছে। ভারতের উচিত তার সংখ্যালঘুদের যতœ নেওয়া, ঠিক যেমন আমরা আমাদের সংখ্যালঘুদের যতœ নিই।
সম্প্রতি ঢাকায় বিবিসি হিন্দিকে দেয়া এক দীর্ঘ সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
বিবিসি হিন্দির প্রশ্ন-এমন একটি ধারণা রয়েছে যে তার সরকার সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধে পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি ।
তৌহিদ হুসেন প্রতিক্রিয়ায় বলেন, এটা নির্ভর করে কে সিদ্ধান্ত নেবে যে আমরা এটি বন্ধ করার জন্য পর্যাপ্ত পদক্ষেপ নিয়েছি কিনা।
কিছু ঘটনা ঘটেছে। এতে কোন সন্দেহ নেই। যদি সরকার কী করেছে তা আমরা গভীরভাবে দেখি, তাহলে প্রতিটি ক্ষেত্রেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে। তারা বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছে। বিচারিক প্রক্রিয়া একদিন বা এক মাসে ঘটে না। এতে সময় লাগে।
ভারতের প্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন, এই বিষয়ে ভারতের প্রকাশ করা আনুষ্ঠানিক উদ্বেগকে আমি স্বাগত জানাই না। এটি সম্পূর্ণরূপে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে কর্মকা-ের বিষয়ে আমরা কোনো মন্তব্য করি না। আমি আশা করি ভারতীয় কর্তৃপক্ষও একই নীতি গ্রহণ করবে।
‘গত ৪০ বছরে ভারতের সঙ্গে বিভিন্ন ভূমিকায় আমার অভিজ্ঞতার দিকে তাকালে, আমার মনে হয় ভারত কিছুটা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়। আমি ভারতের কাছ থেকে আরও ভালো প্রতিক্রিয়া আশা করেছিলাম’, বলেন তৌহিদ হোসেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দস্যুদের অভয়ারণ্য সুন্দরবন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমাধান হয় না রাজধানীর পানিবদ্ধতার
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)