ভারতীয় বিমানবাহী রণতরীর হুমকি প্রতিহত করেছে পাকিস্তান!
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ করাচি সফরে এসে পাকিস্তান নৌবাহিনীর প্রতি শ্রদ্ধা ও প্রশংসা জানিয়েছেন।
গত সোমবার (১৯ মে) তিনি বলেন, “নৌবাহিনী সমুদ্রপথে যোগাযোগ সুরক্ষা এবং সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় দুর্দান্ত দক্ষতা ও স্তরযুক্ত প্রতিরক্ষা নিশ্চিত করেছে।
পাকিস্তান নৌবাহিনীর ডকইয়ার্ডে সফরকালে প্রধানমন্ত্রীকে বাহিনীর কৌশলগত পরিকল্পনা, সামরিক প্রস্তুতি এবং সাম্প্রতিক সংঘাতে তাদের অবদানের বিষয়ে অবহিত করা হয়।
তিনি বলেন, “ভারতের বিমানবাহী রণতরী বিক্রান্ত পাকিস্তানের সীমানা থেকে মাত্র ৪০০ নটিক্যাল মাইল দূরে চলে এসেছিলো, কিন্তু পাকিস্তান বিমানবাহিনী ও সেনাবাহিনীর অন্যত্র দেওয়া জোরালো প্রতিরোধে ক্ষয়ক্ষতির মুখে পড়ে এবং নৌবাহিনীর পূর্ণ প্রস্তুতি দেখে সরে যেতে বাধ্য হয়।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “নৌবাহিনী অতীতেও ‘অপারেশন দ্বারকা’র মতো সফল অভিযান চালিয়েছে। প্রয়োজনে আবার সেই রকম উচ্চমাত্রার অভিযান পরিচালনার সক্ষমতা তাদের রয়েছে।”
তিনি পাকিস্তান সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়কে দেশের ইতিহাসের ‘সোনালী অধ্যায়’ বলে উল্লেখ করেন এবং বলেন, স্থলবাহিনী সুনির্দিষ্টভাবে শত্রুর অবস্থানে ‘ফাতেহ’ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করে আঘাত হেনেছে।
প্রধানমন্ত্রী পাকিস্তান নৌবাহিনীর সাহসিকতা, কার্যকর প্রতিরোধ ও বাণিজ্যিক নৌপথ সুরক্ষায় অব্যাহত ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, “যদি ভারত সমুদ্রপথে পাকিস্তানে হামলা করার সাহস দেখাতো, তাহলে নৌবাহিনী উপযুক্ত জবাব দিত।”
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।