সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলো যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২২ মে, ২০২৫ খ্রি:, ৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
সন্ত্রাসী ইসরায়েলের লাগাতার সামরিক আগ্রাসন, বিশেষ করে গাজায় মানবিক ত্রাণের প্রবেশ নিষিদ্ধ করা এবং নতুন করে সামরিক অভিযান শুরুর পরিপ্রেক্ষিতে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স।
এসব পশ্চিমা দেশ এক যৌথ বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি সন্ত্রাসী ইসরায়েল এই মানবিক সংকট অবসানে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে তারা সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে লক্ষ্যবস্তু নিষেধাজ্ঞাসহ নানা ধরনের ব্যবস্থা গ্রহণে আর দ্বিধা করবে না। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
গত জুমুয়াবার থেকে সন্ত্রাসী ইসরায়েল গাজায় ব্যাপক পরিসরে সামরিক অভিযান শুরু করেছে। এর আগে প্রধান সন্ত্রাসী নেতানিয়াহু বলেছে, ইসরায়েল পুরো গাজার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। এই ঘোষণার মধ্যেই গাজার পরিস্থিতি আরও সংকটময় হয়ে ওঠে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশেষজ্ঞরা গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছে। এই প্রেক্ষিতে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স একযোগে একটি বিবৃতি প্রকাশ করে জানায়, সন্ত্রাসী ইসরায়েল যদি বেসামরিক জনগণের জন্য মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি করে, তবে তা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং তার পরিণতি সন্ত্রাসী ইসরায়েলকে ভোগ করতে হবে।
যৌথ বিবৃতিতে বলা হয়, “আমরা লক্ষ্যবস্তু নিষেধাজ্ঞাসহ আরও পদক্ষেপ নিতে দ্বিধা করবো না।” তারা পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের বিরুদ্ধেও অবস্থান জানায়।
এই বিবৃতি আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বাঁক হিসেবে দেখা হচ্ছে, যেখানে পশ্চিমা শক্তিগুলো সরাসরি সন্ত্রাসী ইসরায়েলের যুদ্ধনীতি নিয়ে প্রশ্ন তুলছে। এটি শুধু গাজায় সংকট নিরসনে নয়, বরং আন্তর্জাতিক মানবিক মূল্যবোধ রক্ষায় ভবিষ্যতের দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হতে পারে। তবে এর বাস্তব প্রভাব কতটা হবে, তা নির্ভর করছে সন্ত্রাসী ইসরায়েলের আসন্ন পদক্ষেপ ও আন্তর্জাতিক সমাজের কার্যকর চাপের ওপর। তথ্যসূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)