ভারতীয় প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ
কলকাতাভিত্তিক একটি প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। জুমুয়াবার ভারতের একাধিক সংবাদমাধ্যম এই চুক্তি বাতিলের খবর প্রকাশ করেছে। প্রতিরক্ষা কোম্পানিটির কাছ থেকে নৌবাহিনীর জন্য ২ কোটি ১০ লাখ ডলারের (প্রায় ১৮০ কোটি রুপি) একটি টাগবোর্ড কেনার কথা ছিল বাংলাদেশের।
গত শনিবার ভারত তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যসহ কিছু পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। এরপরই বাংলাদেশের পক্ষ থেকে নৌবাহিনীর টাগবোট কেনার ক্রয়াদেশ বাতিলের সিদ্ধান্ত আসে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতাভিত্তিক ‘গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড' (জিআরএসই) এর সঙ্গে করা ২ কোটি ১০ লাখ ডলারের (প্রায় ১৮০ কোটি টাকা) অর্ডার বাতিল করেছে বাংলাদেশ।
জিআরএসই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি পাবলিক সেক্টর সংস্থা, যারা নৌযান নির্মাণ ও মেরামতের কাজ করে থাকে। প্রতিষ্ঠানটি ভারতীয় নৌবাহিনী ও কোস্ট গার্ডের জন্য কাজ করে।
ভারতের স্টক এক্সচেঞ্জে জিআরএসই জানিয়েছে, ‘বাংলাদেশ সরকার অর্ডারটি বাতিল করেছে।’
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।