বিএনপির হুঁশিয়ারীতে ‘দিশেহারা’ সরকার, চাপে এনসিপি
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বিভিন্ন ইস্যুতে ফের উত্তাল হয়ে উঠছে দেশ। ইশরাকের মেয়রের পদ, ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার, সংসদ নির্বাচন, করিডরসহ আরও কয়েকটি ইস্যুকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি রাজপথ ছিল উত্তাল। একইসঙ্গে অন্তর্র্বতী সরকারের দুই উপদেষ্টাসহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানায় বিএনপি। এসবের মধ্যে বুধবার করিডর ও রাষ্ট্র সংস্কার নিয়ে সেনাপ্রধানের উদ্বেগজনিত বক্তব্য ধোঁয়াশা আরও বাড়িয়েছে। সেই রেশ না কাটতেই পরদিনই (বৃহস্পতিবার) সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপসহ আরও কয়েকটি ইস্যুতে বিএনপির সংবাদ সম্মেলন সরকারকে আরও চাপে ফেলেছে।
অন্যদিকে, বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে গত বুধবার নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়ে বিক্ষোভ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কিন্তু দলটির কঠোর সমালোচনা করে এনসিপিকে পাল্টা রাজনৈতিক চাপে ফেলেছে বিএনপি।
বিএনপির নেতারা বলছেন, ইশরাক হোসেনকে শপথ না পড়ানো এবং ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে সরকারের ওপর যে চাপ সৃষ্টি করা হয়েছে, সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিএনপি।
রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্র্বতী সরকারের নিরপেক্ষতা রক্ষার জন্য দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পদত্যাগ করতে হবে।
এ ছাড়া আগামী ডিসেম্বরকে সামনে রেখে সংসদ নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানায় দলটি। এসব দাবি না মানা হলে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলেও বিএনপির পক্ষ থেকে হুঁশিয়ার দেওয়া হয়।
রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, সংস্কার ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি নিয়ে সরকারকে স্পষ্ট করা উচিৎ। একইসঙ্গে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত। এটি না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও ঘোলাটে হবে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।