ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়া বেআইনি -কলকাতা হাইকোর্ট
, ০৬ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩১ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
অবৈধ বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বাসহ আরো পাঁচজনকে ভারত থেকে বাংলাদেশে ঠেলে দেওয়াকে বেআইনি ঘোষণা করেছে কলকাতার হাইকোর্ট। সোনালি খাতুন নামে ভারতীয় ওই নারী এখন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলে বন্দি রয়েছে। বিচারক তপোব্রত এবং ঋতব্রত বেঞ্চ নির্দেশ দিয়েছে, সোনালিসহ আরো পাঁচ ভারতীয় নাগরিককে আগামী চার সপ্তাহের মধ্যে দেশে ফিরিয়ে আনতে হবে।
কয়েক মাস ধরে ভারতীয় নাগরিকদের অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, ‘পুশ আউট’ এর ক্ষেত্রে এই রায় এক মাইলফলক হিসেবে থাকবে।
এর আগে সোনালিসহ দুই পরিবারের মোট ছয়জনকে দিল্লি থেকে আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। যদিও পশ্চিমবঙ্গের পুলিশ তাদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে নথিপত্র দিল্লি পুলিশের কাছে পাঠায়। যেখানে দেখা যায়, তারা ছয়জনই ভারতীয় নাগরিক।
ভারত থেকে পাঠানোর পর তারা বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে ছিলো। পরবর্তী সময়ে পুলিশের হাতে আটক হয়। আটকদের সবাই এখন চাঁপাইনবাবগঞ্জ জেলার কারাগারে বন্দি আছে।
পরবর্তী সময়ে বাংলাদেশে পাঠানো দুই পরিবারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আলাদা দুটি রিট দাখিল করা হয়। আদালত স্পষ্ট করে বলেছে, তাদের বাংলাদেশে পাঠানো সম্পূর্ণ বেআইনি এবং তাদের দ্রুত নিজ দেশে ফিরিয়ে নেয়া কেন্দ্রীয় সরকারের দায়িত্ব।
আদালত বলেছে, দিল্লি পুলিশ মাত্র দু’দিনের মধ্যে তাদের বিদেশি ঘোষণা করে বাংলাদেশে পাঠিয়ে গুরুতর ত্রুটি করেছে। কারণ, পরিচয় জানার জন্য ৩০ দিন আটক রাখার বিধান আছে, কিন্তু সেই প্রক্রিয়া সম্পন্ন হয়নি। চলতি মাসের ২৪ জুন তাদের আটক করা হয় এবং ২৬ জুন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। বিচারকরা বলেছে, পুলিশ দাবি করেছিলো অভিযুক্তরা ১৯৯৮ সালে ভারতে এসেছে, কিন্তু সোনালির আধার কার্ড অনুযায়ী তার জন্ম ২০০০ সালে। যা পুলিশের দাবির সঙ্গে সাংঘর্ষিক।
হাইকোর্ট মনে করিয়ে দিয়েছে, কোনো ব্যক্তিকে ‘বিদেশি’ সন্দেহ করার আগে প্রশাসনের কাছে অবশ্যই কিছু প্রাথমিক তথ্য থাকতে হবে। যদি না থাকে তাহলে কাউকে হয়রানি করা যাবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)