ভারতীয় গণমাধ্যমে বেনজীরের দুর্নীতির ফিরিস্তি
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের দুর্নীতি নিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’। ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলায় সংখ্যালঘুদের ৬০০ বিঘা জমি দখল করেছেন বেনজীর। সেই জমির একাংশে তৈরি করেছে ইকো পার্ক।
খবরে বলা হয়েছে, পদে থাকাকালীন ভয় দেখিয়ে হিন্দুদের এসব জমি দখল করেছে সে।
তার দুর্নীতির খবর প্রকাশের পর ঘটনার তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গোপালগঞ্জের সাহাপুর ইউনিয়নের বাসিন্দা জুয়েলের বক্তব্য প্রকাশ করেছে হিন্দুস্তান টাইম। তার বক্তব্য, এখানে বেনজীর আহমেদের লোকেরা এসে প্রথমে ড্রোন উড়িয়ে জমির সমীক্ষা করে ও মানচিত্র তৈরি করে। এরপর আমাদের সেই জমি লিখে দিতে বাধ্য করে।
জমি না লিখে দিলে প্রাণে মারার হুমকি দেয় বেনজীরের লোকজন। বাধ্য হয়ে আমরা জমি লিখে দিয়েছি। চাষবাসই ছিল আমাদের ভরসা। এখন জমি হারিয়ে কোনওরকমে বেঁচে আছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।