জন্মহার বাড়াতে চীনে অভিনব সব ব্যবস্থা
, ২৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৯ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৪ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
চীনে জন্মহার ক্রমাগত কমে যাচ্ছে। এ জন্য জন্মহার বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে এবং কর ব্যবস্থাকে আধুনিক করার লক্ষ্যে চীন প্রায় তিন দশক পর প্রথমবারের মতো কনডম ও অন্যান্য জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর ওপর কর আরোপ করতে যাচ্ছে। এর ফলে এসব সামগ্রীর দাম বেড়ে যাবে। তাতে ব্যবহারকারীরা এ থেকে মুখ ফিরিয়ে নেবে। ফলে জন্মহার বাড়বে বলে ধারণা তাদের। এ খবর দিয়ে অনলাইন গার্ডিয়ান বলছে, আগামী ১লা জানুয়ারি থেকে কনডম ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর ওপর ১৩ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করা হবে। ১৯৯৩ সালে চীনে জাতীয়ভাবে ভ্যাট চালু হওয়ার পর থেকে এসব পণ্য করমুক্ত ছিলো। এই সিদ্ধান্তটি ২০২৪ সালে পাস হওয়া নতুন ভ্যাট আইনের ভেতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর লক্ষ্য চীনের কর ব্যবস্থাকে আধুনিক করা। বর্তমানে চীনের মোট কর রাজস্বের প্রায় ৪০ শতাংশই আসে ভ্যাট থেকে।
৩০ বছরেরও বেশি সময় ধরে কঠোর একসন্তান নীতি চালুর পর, গত এক দশকে চীন জন্মহার বাড়াতে নানা ধরনের প্রণোদনা বা সুবিধা দিতে শুরু করেছে। প্রতি দম্পতির জন্য সন্তানের সংখ্যা তিনটিতে উন্নীত করার পাশাপাশি, বিভিন্ন প্রদেশে আইভিএফ চিকিৎসায় ছাড় ও অতিরিক্ত সন্তানের জন্য নগদ ভর্তুকি দেয়ার পরীক্ষামূলক উদ্যোগ নেয়া হয়েছে। কিছু স্থানীয় সরকার নতুন দম্পতিদের বিয়ে করতে উৎসাহ দিতে অতিরিক্ত বেতনসহ ছুটিও দিচ্ছে। তবে কনডম ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়তে পারে এই খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হাস্যরস ও সমালোচনা দেখা গেছে। উইবোতে এক ব্যবহারকারী লিখেছে, “আধুনিক সমাজের কি হয়েছে? আমাদের দিয়ে সন্তান জন্ম দিতে তারা সত্যিই চরম পর্যায়ে চলে যাচ্ছে। এটা তো গণহারে প্রজনন চাপিয়ে দেয়া।”
নতুন ভ্যাট আইনে শিশু যতœ এবং বিয়ে-পরিচয় করিয়ে দেওয়ার সেবার ওপর কর ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। এ বছর সরকার প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের শিশু যতœ ভর্তুকি কর্মসূচির জন্য ৯০ বিলিয়ন ইউয়ান (প্রায় ১২.৭ বিলিয়ন ডলার) বরাদ্দ দিয়েছে।
এই কর্মসূচির আওতায় তিন বছরের কম বয়সী প্রতিটি শিশুর জন্য বছরে ৩৬০০ ইউয়ান দেয়া হবে। এছাড়া সরকার ঘোষণা দিয়েছে, জাতীয় স্বাস্থ্য বিমা কর্মসূচির আওতায় সব ধরনের সন্তান প্রসব সংক্রান্ত খরচ অন্তর্ভুক্ত করা হবে। তবুও এসব প্রণোদনার প্রভাব খুবই সীমিত।
২০২৪ সালে প্রতি ১০০০ জনে জন্মহার ছিলো ৬.৭৭, যা ২০২৩ সালের তুলনায় সামান্য বেশি হলেও ঐতিহাসিকভাবে এখনও খুব নিচু। বয়স্ক জনসংখ্যা বাড়ার ফলে মৃত্যুহার বেড়ে যাওয়ায়, চীনের জনসংখ্যা অন্তত তিন বছর ধরে কমছে। এখন আশঙ্কা তৈরি হয়েছে, কর্তৃপক্ষ হয়তো সন্তান জন্মে উৎসাহ দিতে ‘গাজর’ নয়, বরং ‘লাঠি’ ব্যবহার করতে শুরু করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












