ভাওয়ালের বনের বুকচিরে রঙিন ফুলে সাজানো মহাসড়ক
গাজীপুর সংবাদদাতা:
দু’ধারে ভাওয়ালের শাল গজারি বন। মাঝে সবুজের বুক চিরে বয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। তীব্র গতিতে ছুটে চলছে বিভিন্ন যানবাহন। এরই মঝে সড়ক বিভাজকের মাঝখানে সাদা-গোলাপী ফুলের সৌন্দর্যে সেজেছে প্রকৃতি। যা পরিবহনের চালক, যাত্রী এবং সাধারণ মানুষের দৃষ্টি কাড়ছে।
গাজীপুর জেলার চান্দনা চৌরাস্তা থেকে ময়মনসিংহ পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৩ ফুট ডিভাইডারের সবুজ বৃক্ষরাজি।
ফুলের বাগানে রয়েছে নীল কাঞ্চন, কামিনী, কৃষ্ণচূড়া, জোড়া টগর, রাধাচূড়া, অগ্নিশ^র, পলাশ, গৌরীচূড়া, কনক চূড়া, কনক চাঁপা, কদম, কাঠ বাদাম, জারুল ও রক্ত করবীসহ আরও কয়েক প্রজাতির ফুলের গাছ। বছরজুড়ে ফুল ফোটে এসব গাছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।