‘ভাইভায় বিশেষ নম্বরে কাউকে পাশ করানোর পরিকল্পনা নেই সরকারের’
চাকরির ভাইভাতে বিশেষ নাম্বার দিয়ে কাউকে পাশ করিয়ে নিয়ে আসার কোনো পরিকল্পনা নেই বর্তমান সরকারের। আর প্রচলিত নিয়ম অনুযায়ী মেধাকে মূল্যায়ন করা হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) (১২ সেপ্টেম্বর) দুপুরে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারে ফ্রেশার্স অরিয়েন্টেশন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শহীদউদ্দীন চৌধুরী বলেন, শুধু চাকরি বা পুঁথিগত বিদ্যা সবকিছু নয়। দেশকে কিছু দেয়ার জন্য কাজ করতে হবে। শিক্ষার পাশাপাশি নৈতিকতা অর্জন করতে হবে।
তিনি আরও বলেন, একটি শ্রেণী সামাজিক যোগাযোগ মাধ্যমে অপব্যাখ্যা ছড়াচ্ছে। এতে জনগণ ও সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এ সময় পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা সরকার হাতে নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ প্রকল্পগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।