ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে সন্ত্রাসী ইসরায়েল
আল ইহসান ডেস্ক:
হামাসের কাছে কোনো ইসরায়েলি বন্দি না থাকা সত্ত্বেও ভবিষ্যৎ বিনিময় চুক্তিতে ব্যবহারের উদ্দেশ্যে দখলদার ইসরায়েল প্রায় ১ হাজার ৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) (১১ আগস্ট) ইসরায়েলি দৈনিক হারেৎস-এর এক প্রতিবেদনে শীর্ষ ইসরায়েলি নেতাদের সাম্প্রতিক আলোচনার বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দখলদার ইসরায়েল দীর্ঘ দিন ধরে ফিলিস্তিনিদের মরদেহ আটকে রাখার নীতি অনুসরণ করে আসছে। দখলকৃত পশ্চিম তীর এবং গাজা ভূখ-ে ফিলিস্তিনিদের হত্যা করার পর ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবে তাদের লাশ নিয়ে যায়।
বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলের এই দীর্ঘদিনের নীতির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে পরিবারগুলোর কাছে মরদেহ হস্তান্তরের দাবি জানিয়েছে। ইসরায়েলি কথিত আইনে এসব মরদেহ আটকে রাখার অনুমতি রয়েছে এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে তা প্রয়োগ করা হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।