-ডেঙ্গু, চিকুনগুনিয়ার পাশাপাশি মৌসুমি জ্বরে আক্রান্ত বাড়ছে
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু, চিকুনগুনিয়া, টাইফয়েড ও মৌসুমি জ্বরে আক্রান্ত হচ্ছে বেশিরভাগ মানুষ। চার থেকে পাঁচ দিনের জ্বর নিয়ে আসছেন রোগীরা। একজনের জ্বর হলে পরিবারের অন্যরাও জ্বরে আক্রান্ত হচ্ছেন। উপসর্গও প্রায় একই রকম। বেশি আক্রান্ত হচ্ছে সাধারণ ভাইরাস ও শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত জ্বরে।
এমতাবস্থায় চিকিৎসকদের পরামর্শ, হালকা উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে ঘরে বিশ্রাম নিতে হবে। পর্যাপ্ত পানি পান, পরিচ্ছন্নতা বজায় রাখা ও গরম তরল খাবার খেতে হবে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের রোগীর রেজিস্টার সূত্রে জানা যায়, ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের আউটডোরে চলতি মাসের ২৪ দিনে ১৫ হাজার ৫৫৮ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর অধিকাংশই জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা নিয়ে এসেছিলেন বলে জানান টিকিট কাউন্টারের কর্মীরা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।