ষড়যন্ত্র-চক্রান্ত
ব্রিটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে ব্রিটিশ ভূমিকা (৪২)
, ২৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৫ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) ইতিহাস
শয়তান যে মানুষকে নেক সুরতে ধোঁকা দেয়, এ বিষয়টি ভালভাবে অনুধাবন করেছিল শয়তানের অনুচর ইহুদী এবং খ্রিষ্টানরা। মুসলমানদের সোনালী যুগ এসেছিল শুধু ইসলামের পরিপূর্ণ অনুসরণের ফলে। শয়তানের চর ইহুদী খ্রিষ্টানরা বুঝতে পেরেছিল মুসলমানদের মধ্যে বিভেদ, অনৈক্য, সংঘাত সৃষ্টি করতে পারলেই ইসলামের জাগরণ এবং বিশ্বশক্তি হিসেবে মুসলমানদের উত্থান ঠেকানো যাবে। আর তা করতে হবে ইসলামের মধ্যে ইসলামের নামে নতুন মতবাদ প্রবেশ করিয়ে। শুরু হয় দীর্ঘমেয়াদি পরিকল্পনা; যার মূলে থাকে খ্রিষ্টীয় ব্রিটিশ সম্রাজ্যবাদ। জন্ম হয় ওহাবী মতবাদের। ওহাবী মতবাদ সৃষ্টির মূলে থাকে একজন ব্রিটিশ গুপ্তচর হেমপার। মিশর, ইরাক, ইরান, হেজাজ ও তুরস্কে তার গোয়েন্দা তৎপরতা চালায় মুসলমানদের বিভ্রান্ত করার জন্য “Confession of British Spy and British enmity against Islam” গ্রন্থ হচ্ছে হেমপারের স্বীকারোক্তি মূলক রচনা। যা মূল গ্রন্থ থেকে ধারাবাহিকভাবে অনুবাদ প্রকাশ করা হবে। ইনশাআল্লাহ!
(পূর্ব প্রকাশিতের পর)
মক্কা শরীফের শরীফ বংশীয় লোকদের এবং ইস্তাম্বুলের শাসকদের ওহাবী নজদী সবসময় ভয় পেতো। সে বলতো আমরা যদি এ দু’টি কাজ করি তবে শক্তিশালী আর্মি দ্বারা আমাদের আঘাত করা হবে। আমি তার মতকে সমর্থন করেছিলাম কেননা সে সঠিক ছিলো কারণ পরিস্থিতি আমাদের অনুকূলে ছিলো না। কয়েক বছর পর, কমনওয়েলথ মন্ত্রণালয়, দেরিয়ার আমির বিন সউদকে আমাদের পথে নিয়ে আসতে সক্ষম হই। তারা আমার কাছে বার্তা পাঠায় আমি যেন এই দু’ব্যক্তি (ওহাবী নজদী এবং বিন সউদ) এর মধ্যে পারস্পরিক মমতা এবং সমঝোতা প্রতিষ্ঠা করি। মুসলমানদের হৃদয় জয় করার উদ্দেশ্যে আমরা ওহাবী নজদীকে ধর্মীয়ভাবে এবং বিন সউদকে রাজনৈতিকভাবে কাজে লাগাই।
এটা ঐতিহাসিক সত্য যে, ধর্মের উপর প্রতিষ্ঠিত রাষ্ট্র দীর্ঘস্থায়ী হয় এবং প্রায়োগিক প্রচেষ্টায় বেশী শক্তিশালী হয়ে থাকে।
সবকিছুই ভালভাবে চলতে থাকে। প্রতিদিন আমাদের অবস্থান দৃঢ় হতে থাকে। কোন বিপর্যয় না ঘটলে আমরা আমাদের রচিত পথেই সাফল্যে পৌঁছবো। কেননা আমরা জানি আমাদের যা প্রয়োজন সেভাবেই বীজ বপন করেছি।
সতর্কতা:
এই বইটি যিনি মনোযোগ দিয়ে পড়বেন, তিনি উপলব্ধি করতে পারবেন ব্রিটিশরাই দ্বীন ইসলামের চরম শত্রু এবং ভালভাবে জানতে পারবেন যে ওহাবী ফিরক্বা সারা দুনিয়াব্যাপী সুন্নী মুসলমানদের উপর আক্রমণ চালিয়ে আসছে। ওহাবীরা ব্রিটিশদের দ্বারা সৃষ্ট এবং ক্রমাগত ব্রিটিশদের সমর্থন পেয়ে আসছে। এই বইটি প্রমাণ করে দ্বীন ইসলামকে নিশ্চিহ্ন করার মানসেই ব্রিটিশরা ওহাবীদের সৃষ্টি করে। আমরা জানি খারিজী ওহাবীরা প্রতি দেশেই ওহাবী মতবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কেউ কেউ বলে হেমপারের জবানবন্দী কারো লিখিত কাল্পনিক গল্পমাত্র। কিন্তু তারা এ দাবির সমর্থনে কোন প্রমাণ পেশ করতে পারেনি। যারা ওহাবীদের রচিত বই পড়বে তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবে যে, এই জবানবন্দী কত সত্য। ওহাবীরা দ্বীন ইসলাম ধ্বংসের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু তারা যতই চেষ্টা করুক আহলে সুন্নত ওয়াল জামায়াতের সত্যিকার মুসলমানদের কখনো নিশ্চিহ্ন করতে পারবে না। বরং তারাই নিশ্চিহ্ন হবে। কারণ মহান আল্লাহ পাক কুরআন শরীফ উনার সূরা ইসরা শরীফের ৮১নং আয়াত শরীফে সুসংবাদ দিয়েছেন “বলুন, সত্য এসেছে আর মিথ্যা ধ্বংস হয়েছে। নিশ্চয়ই মিথ্যা ধ্বংস হওয়ারই যোগ্য।”
ব্রিটিশ গুপ্তচর হেমপারের স্বীকারোক্তি ও বর্তমানে পবিত্র হজ্জ উনার সামগ্রিক অবস্থা:
সম্প্রসারণবাদী ব্রিটেন তাদের উপনিবেশ মন্ত্রণালয় থেকে পবিত্র দ্বীন ইসলাম উনার ক্ষতি সাধনের লক্ষ্যে ওহাবী মতবাদ প্রতিষ্ঠার সূচনা লগ্নে যে কর্মসূচি তৈরি করে, তার ২য় বিষয়টি যা ছিলো তা হলো: “......পবিত্র হজ্জ পালনের মতো ইবাদত-বন্দেগী নষ্ট করার লক্ষ্যে বিভিন্ন গোত্রের হাজীদের উপর চড়াও হয়ে তাদের মালামাল লুণ্ঠন এবং কতল করতে উদ্বুদ্ধ করতে হবে।”
" Confession of British Spy and British enmity against Islam " নামক ব্রিটিশ গুপ্তচর হেমপারের স্বীকারোক্তিমূলক গ্রন্থটি হতে আরো জানা যায় যে, তাদের বক্তব্য হলো: “...........এই কর্মসূচির মাধ্যমে আমাদের কর্তব্য হচ্ছে ইসলামকে ধ্বংস করে দেয়ার বীজ বপন করা। পরবর্তী প্রজন্ম এসে বাকি কাজ শেষ করবে। ব্রিটিশ সরকার ধাপে ধাপে এগুতে চায়.......।”
মূলত, তাদের ধাপে ধাপে এগুতে থাকা ওই কূটকৌশলের ধারাবাহিক প্রতিফলন হচ্ছে সউদী ওহাবী সরকার কর্তৃক নিরাপত্তার অজুহাতে ক্লোজ সার্কিট ক্যামেরা ও সিসিটিভি স্থাপন, বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সমস্ত ব্যাংকে পবিত্র হজ্জ উনার সুদী স্কিম চালু, চাঁদ না দেখে পবিত্র হজ্জ উনার তারিখ ঘোষণা ইত্যাদিসহ ইসলামবিরোধী কুফরীমূলক সকল কর্মকা-। নাউযুবিল্লাহ! (সমাপ্ত)
ভাষান্তর : আবুল বাশার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি এক ছোট্ট কুটিরে খুঁজে পেলেন গরিব কিন্তু বেমেছাল তাক্বওয়াধারী এক পুত্রবধু
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার ইলম মুবারক
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি অনন্য খুছুছিয়ত মুবারক আর বাবুল ইলমী শানে মহীয়ান
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৪র্থ পর্ব)
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (১৪)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৩য় পর্ব)
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফরাসী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হযরত শায়েখ সাইয়্যিদ আহমদ রহমতুল্লাহি আলাইহি এবং নববী মুহব্বতের দৃষ্টান্ত
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ: অভিশপ্ত ইহুদী মনস্তত্ব বিশ্লেষণ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












