ফরাসী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হযরত শায়েখ সাইয়্যিদ আহমদ রহমতুল্লাহি আলাইহি এবং নববী মুহব্বতের দৃষ্টান্ত
, ০৩ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইতিহাস
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বত-মারিফাত অর্থাৎ সম্মানিত ইলমে তাসাউফে পূর্ণতা অর্জন করে দ্বীন ইসলাম উনার খিদমতে অনেক সিপাহসালার বিশেষ ভূমিকা রেখেছেন। এমনকি সূদুর আফ্রিকার সেনেগালেও এরকম বড় ওলীআল্লাহ উনাদের ইতিহাস জানা যায়।
তিনি হলেন আফ্রিকার বিখ্যাত সুফী বুযূর্গ শায়েখ সাইয়্যিদ আহমদ বাম্বা এমবাকে রহমতুল্লাহি আলাইহি। সেনেগালে ফরাসি সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের জন্য তিনি বিখ্যাত। তিনি সম্মানিত কাদিরিয়া তরীকা উনার অনুসারী ছিলেন। তিনি ১৮৫৩ সালে সেনেগালে জন্মগ্রহন করেন। তিনি গাউছুল আ’যম, সাইয়্যিদুল আউলিয়া, হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার বংশধর ছিলেন। তিনি যখন জন্মগ্রহণ করেন তখন সেনেগালে ফরাসি উপনিবেশবাদ শক্তভাবে ঘাঁটি গেড়ে বসেছে। মুসলমানদের উপর অত্যাচার-নির্যাতনের মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বয়স বাড়ার সাথে সাথে তিনি এসব অত্যাচার-নির্যাতন অবলোকন করে এসব থেকে সেনেগালকে মুক্তির চিন্তা করতে থাকেন।
তিনি শিশুকাল থেকেই অন্য শিশুদের থেকে আলাদা ছিলেন। তিনি খেলাধুলাকে অত্যন্ত ঘৃণার চোখে দেখতেন। সম্মানিত তাসাউফ চর্চায় অত্যন্ত আগ্রহী ছিলেন। তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অকৃত্রিম মুহব্বত করতেন। উনাকে যখনই কেউ নাম ধরে সম্বোধন করতো তখন তিনি বলতেন, যদি তুমি আমাকে ‘গোলামে রসূলুল্লাহ’ বলে সম্বোধন না করো তাহলে তুমি আমাকে স্পষ্টভাবে অপমান করছো। কিশোর বয়স থেকেই তিনি সম্মানিত নাত শরীফ লিখতেন এবং তা পাঠ করে উনার সহপাঠীদের শোনাতেন। যুবক বয়সের পুরো সময়টি তিনি কাটিয়েছেন সম্মানিত তাসাউফ চর্চা করে এবং প্রচার করে।
এক পর্যায়ে ফরাসিদের অত্যাচার-নির্যাতন যখন অসহ্য আকার ধারণ করলো তখন তিনি ফরাসিদের প্রতিরোধের সিদ্ধান্ত নিলেন। তবে এর জন্য শুরুতেই তিনি মূলের দিকে ধাবিত হলেন। তিনি উনার মুরীদদের বোঝালেন যে, যতক্ষন পর্যন্ত না নফসকে শান্ত করা না যাবে এবং এর মধ্যে নববী মুহব্বত প্রবেশ করানো না যাবে ততদিন পর্যন্ত কোনো আন্দোলন-সংগ্রামই সফল হবে না। এজন্য তিনি ফরাসিদের বিরুদ্ধে সংগ্রামস্বরূপ তাসাউফ চর্চাকে হাতিয়ার হিসেবে গ্রহণ করলেন। এর ফলে উনার মুরীদদের সংখ্যা পাচ থেকে সাতগুন বৃদ্ধি পেলো।
ফরাসিরা যখন দেখলো যে, উনার মুরীদদের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে তাই উনাকে তারা হুমকি মনে করলো এবং গ্রেফতার করলো। ফরাসিরা উনাকে জিজ্ঞাসা করলো যে, উনার উদ্দেশ্য কি? তখন তিনি জবাবে বলেছিলেন যে, “আমার উদ্দেশ্য হলো এই সেনেগালের প্রতিটি মানুষের মনে আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বত প্রবেশ করবে। সেনেগালের মাটি থেকে ফরাসিরা সরে যাবে। পবিত্র হবে এই ভূমি।” এই উত্তর শুনে উনাকে মধ্য আফ্রিকার গ্যাবনে নির্বাসিত করা হয়।
আর নির্বাসনে নিয়ে যাওয়ার সময়ই ঘটে একটি ঘটনা। জাহাজে করে নিয়ে যাওয়ার সময় উনি যখনই নামায কিংবা যিকিরের জন্য বসতেন তখনই ফরাসিরা উনাকে বিরক্ত করতো যাতে তিনি নামায পড়তে না পারেন। এরকম কয়েকদিন হওয়ার পর তিনি হঠাৎই উঠে দাড়ালেন জাহাজের ডেকে এবং উনার জায়নামাজ ছুড়ে মারলেন সাগরের দিকে। জায়নামাজ গিয়ে সাগরের উপর এমনভাবে বিছিয়ে গেলো যেনো নীচে মাটি রয়েছে। এরপর তিনি জাহাজ থেকে সেই জায়নামাজের উপর নেমে গেলেন এবং সাগরের উপরই নামায আদায় করলেন। এ দৃশ্য দেখে সেখানে থাকা ফরাসি সৈন্যরা হতবাক হয়ে গেলো এবং উনার কাছে ক্ষমা চাইলো।
গ্যাবনে নির্বাসনের পর উনাকে ১৯০২ সালে সেনেগালে ফিরিয়ে নিয়ে আসা হয়। তিনি ১৯২৭ সালে ৭৪ বছর বয়সে বিছাল শরীফ গ্রহণ করেন। এখনো সেনেগালের মুসলমানরা উনাকে অত্যন্ত মুহব্বতের সাথে স্মরণ করে থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিরি রইস: বিশ্বের অন্যতম সমৃদ্ধ মানচিত্র অঙ্কনকারী উসমানীয় এডমিরাল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৬)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তাতার বিরোধী যুদ্ধে হযরত আমীর খসরু দেহলভী চিশতী রহমতুল্লাহি আলাইহি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৭)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তানেও উগ্রতাবাদী ওহাবী-সালাফীদের অনুপ্রবেশের অপচেষ্টা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৪)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজকের নির্যাতিত-নিপীড়িত নিষ্পেষিত মুসলিম জনপদের দখল যেভাবে নিলো কুখ্যাত ইহুদী গোষ্ঠী
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার খলীফা মনোনীত হওয়ার সঠিক ইতিহাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উসমানীয় সুলতানের কাছে ফিলিস্তিনে ইহুদী রাষ্ট্র গঠনের প্রস্তাব!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












