ইতিহাস
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৪র্থ পর্ব)
, ২৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১০ জুন, ২০২৬ খ্রি:, ২৭ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইতিহাস
সাহিত্যে পবিত্র হাদীছ শরীফ:
পবিত্র হাদীছ শরীফও সাহিত্যের এক যুগান্তকারী অধ্যায় মুবারক। পবিত্র হাদীছ শরীফ আরবী সাহিত্যের অমূল্য ভা-ার। পবিত্র হাদীছ শরীফ উনাকে কেন্দ্র করে সাহিত্যের আরও বহু বিষয় সমৃদ্ধ হয়েছে। পবিত্র হাদীছ শরীফ উনার ভাষা মুবারকগুলো অত্যন্ত উন্নত ও সুষমাম-িত।
আমিরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম তিনি সাহিত্যে অসামান্য পৃষ্ঠপোষকতা মুবারক করেছিলেন। পাশাপাশি তিনি একজন সুবক্তা, লেখক এবং মহাকবি হিসেবেও বিখ্যাত ছিলেন। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনার রচিত ‘নাহজুল বালাগা’ ও ‘দীওয়ান-ই- আলী’ আজও বিশ্বব্যাপী খুবই প্রসিদ্ধ।
সাহিত্যক্ষেত্রে আব্বাসীয় শাসকদের অবদানও অনস্বীকার্য। আব্বাসীয় শাসক আল মনসূর যেমন জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিলেন, তেমনি তিনি একজন কবিও ছিলেন। তারই পৃষ্ঠপোষকতা ও প্রচেষ্টায় প্রাচীন আরবী কবিতাগুলো গ্রন্থ আকারে লিপিবদ্ধ করা হয়। পরবর্তী আব্বাসীয় শাসক হারুন-অর রশীদও একজন কবি ছিলেন। তার সময়ই বিখ্যাত আরব উপন্যাস হাজার ও এক রজনী গ্রন্থখানা রচিত হয়েছিলো।
সাহিত্যে মুসলমান সাহিত্যিকরাও অনেক অগ্রগামী ছিলেন। মুহম্মদ সানাই, মুহম্মদ আত্তার, জালালুদ্দিন রুদমী রহমতুল্লাহি আলাইহি, জামী রহমতুল্লাহি আলাইহি, ইবনুল আরবী আল আন্দালুসিয়া রহমতুল্লাহি আলাইহি প্রমুখ কবি সাহিত্যিকগণ কাব্য সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন। নীতিবিশারদ সূফী কবি শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি উনার অবদানও বিশকাব্যক্ষেত্রে অপরিসীম। তৎকালীন ইস্ফাহানের কবি আবুল ফারাজ তার সঙ্কলিত ‘কিতাবুল আগানী’ তে অনেক কবিতার সমাহার ঘটিয়েছেন। এর বিশটি খ- আরবী কবিতার প্রাচুর্যের কথাই প্রমাণ করে। তখন আরব কবিদের অগ্রণী ছিলেন আহমাদ ইবনে হুসাইন আল মুতানাব্বী এবং অন্ধ কবি আল মাআরবি, কবি রুগগি থেকে আরবী কবিতার সত্যিকার পরিস্ফুটন শুরু হয়।
পর্দানশীল নারী কর্তৃক প্রতিষ্ঠিত সাহিত্যিক গ্রন্থাগার:
গ্রন্থ সংগ্রহ এবং গ্রন্থাগার গড়ে তোলার আবেগ ও আগ্রহ আন্দালুসিয়ার পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ ছিলো এমন নয়। বরং সেখানে প্রচুর পর্দানশীল এবং তাকওয়াসম্পন্ন মহীয়সী নারীও ছিলেন, যাঁরা জ্ঞান ও সাহিত্যের উপাদানগ্রন্থ সংগ্রহে পূর্ণ যতœবান ছিলেন। তেমন একজন শিক্ষানুরাগী মহীয়সী নারী হলেন আয়েশা বিনতে আহমদ ইবনে মুহম্মদ ইবনে কাদিম। উনার হস্তলিপি ছিলো প্রবাদতুল্য চমৎকার। চিঠিপত্র, অফিশিয়াল কাগজপত্র এবং বিভিন্ন লেখা তিনি অত্যন্ত দৃষ্টিনন্দন হস্তে লিখতেন ও কপি করতেন। শিক্ষার প্রচারে উনার ছিলো নিরলস কর্মতৎপরতা। সাহিত্যিক জ্ঞান-বিজ্ঞানের বিচিত্র শাখার অগণিত বইয়ে সমৃদ্ধ ছিলো উনার পারিবারিক সেই গ্রন্থাগার।
ইমাম ইবনে হাজম রহমতুল্লাহি আলাইহি উনার গ্রন্থাগার:
আন্দালুসিয়ায় যেসব গ্রন্থাগার খ্যাতির শীর্ষে পৌঁছে ছিলো, সেসবের একটি হচ্ছে ইবনে হাজম আলী ইবনে আহমাদ ইবনে সাঈদ ইবনে গালিব রহমতুল্লাহি আলাইহি উনার ব্যক্তিগত পাঠাগার। ইবনে হাজম রহমতুল্লাহি আলাইহি কর্ডোভায় বেড়ে ওঠেন। পবিত্র হাদীছ শরীফ এবং ফিকহশাস্ত্রে উনার ছিলো অগাধ দখল। যুক্তিবিদ্যার প্রতি উনার এক রকম ঝোঁক ছিলো। এ বিষয়ে অনেক গ্রন্থও তিনি রচনা করেছেন। অ্যারিস্টটলের অনেক ভ্রান্ত মতের তিনি খন্ডন করেছেন। ইবনে হাজম রহমতুল্লাহি আলাইহি উনার ব্যক্তিগত পাঠাগারটি ছিলো রকমারি বিষয়ের প্রচুর গ্রন্থে ঠাসা। এক পরিসংখ্যান মতে, উনার পাঠাগারে ছিলো চার লাখ ভলিউমের বই। প্রতিটি ভলিউমে ছিলো ৮০ পাতা।
ইবনে খায়র আল ইশবিলির সাহিত্যিক পাঠাগার:
ইবনে খায়র আল ইশবিলির নিজস্ব সাহিত্যিক পাঠাগার ছিলো অত্যন্ত সুপরিচিত ও সমৃদ্ধ। তখনকার আন্দালুসিয়ার জ্ঞানী ব্যক্তিরা দুর্লভ ও দুষ্প্রাপ্য গ্রন্থের সন্ধানে ছুটে আসতেন উনার ঘরে। গ্রন্থ বিন্যস্তকরণ ও বিশুদ্ধ হস্তলিপির ক্ষেত্রে তিনি ছিলেন প্রবাদপ্রতিম এক মনীষী। এক তথ্যমতে, উনার পাঠাগারে সংগৃহীত বইয়ের সংখ্যা ছিলো ১১২৬। তার মধ্যে কিরাত-বিষয়ক কিতাব ছিলো ১০৮টি, হাদীছ শরীফবিষয়ক ১১২টি, নাহু-বিষয়ক ৫০টি, আরবী ভাষা ও সাহিত্য-বিষয়ক ১৩৩টি, গদ্য-বিষয়ক ৮৭টি, পদ্য-বিষয়ক ১৬২টি এবং বাকি বইগুলো অন্যান্য বিষয়ের। (সমাপ্ত)
-মুহম্মদ শাহজালাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৭)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তানেও উগ্রতাবাদী ওহাবী-সালাফীদের অনুপ্রবেশের অপচেষ্টা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৪)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজকের নির্যাতিত-নিপীড়িত নিষ্পেষিত মুসলিম জনপদের দখল যেভাবে নিলো কুখ্যাত ইহুদী গোষ্ঠী
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার খলীফা মনোনীত হওয়ার সঠিক ইতিহাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উসমানীয় সুলতানের কাছে ফিলিস্তিনে ইহুদী রাষ্ট্র গঠনের প্রস্তাব!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ সংক্রান্ত ঐতিহাসিক একটি ঘটনা
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধূর্ত রোমান শাসককে আব্বাসীয় সালতানাতের দাতভাঙ্গা জবাব
০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ দিন ও রাত্রই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে মহান, সবচেয়ে বড় ঈদের দিন
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ মহাসম্মানিত ১২ই রবীউল আউওয়াল শরীফ কুল-কায়িনাতের সকল রাত ও দিনের চেয়েও লক্ষ-কোটিগুণ বেশি মর্যাদাসম্পন্ন ও ফযীলতপূর্ণ রাত ও দিন মুবারক
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












