বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (১৪)
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৬ জুন, ২০২৬ খ্রি:, ২৩ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) ইতিহাস
ক্স ভূ-রাজনৈতিক আগ্রাসন এবং সন্ত্রাসী ইহুদীদের প্রতিপত্তি বিস্তার
“মুসলিম উম্মাহর এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড কতটা ভয়াবহ: একটি দ্বীনী সমঝ এবং ঈমানী দৃষ্টিভঙ্গি”
ভয়াবহ উদ্বেগজনক তথ্য:
সুদানে গণহত্যা চালাচ্ছে আরএসএফ। আরএসএফকে পৃষ্ঠপোষকতা, অর্থায়ন ও অস্ত্র-শস্ত্র দিচ্ছে আরব আমিরাত। সুদানের প্রধান বন্দর “পোর্ট সুদান” এর নিয়ন্ত্রণ ডিপি ওয়ার্ল্ড এর হাতে। অর্থাৎ ডিপি ওয়ার্ল্ড এই গণহত্যার সক্রিয় অংশীদার।
নীতিগত সুপারিশ:
ডিপি ওয়ার্ল্ডের বৈশ্বিক কার্যক্রমের বিশদ বিশ্লেষণ থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, এই প্রতিষ্ঠানটি আরব আমিরাতের ভূ-রাজনৈতিক লক্ষ্য। যা মূলত ইহুদীদের ষড়যন্ত্র পূরণের একটি দূরভিসন্ধিমূলক হাতিয়ার হিসেবে কাজ করে। সন্ত্রাসী ইসরায়েলের সাথে এর ষড়যন্ত্রমূলক সামরিক (পলিসিগত) সংযোগ, দখলদারিত্ব ও শোষণের চক্রান্ত এবং আঞ্চলিক বাণিজ্যের রাস্তা বা রুট পরিবর্তনের প্রচেষ্টা হোস্ট দেশগুলোর (স্বাগতিক বা আয়োজক দেশগুলোর) নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের ওপর সরাসরি প্রভাব ফেলে। জিবুতির নজির দেখায় যে সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করা সম্ভব, কিন্তু আইনি সংঘাত এড়ানো যায় না। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা প্রমাণ করে যে জাতীয় নিরাপত্তার প্রশ্নে রাজনৈতিক ঐকমত্য বিদেশী নিয়ন্ত্রণকে কার্যকরভাবে প্রতিরোধ করতে পারে।
উপসংহার:
“বন্দরের আলো নিভে গেলে দেখা যায় রক্তের দাগ”
ডিপি ওয়ার্ল্ডের কাহিনী আসলে কেবল একটি কোম্পানির কাহিনী নয় বরং এটি বিশ্ব অর্থনীতির অন্ধকার দিকের প্রতিচ্ছবি, যেখানে লোভ, আধিপত্য ও শোষণ মিলেমিশে তৈরি করেছে নতুন ধরণের উপনিবেশ। যে প্রতিষ্ঠানকে একসময় আধুনিক বাণিজ্যের কথিত অগ্রদূত হিসেবে প্রচার করা হয়েছিলো, আজ তার নাম জড়িয়ে গেছে গণহত্যা, শ্রমিক নিপীড়ন, রাজনৈতিক হস্তক্ষেপ ও জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘনের মতো অপরাধের সঙ্গে।
এই প্রবন্ধের বিশদ আলোচনায় স্পষ্ট হয়েছে- ডিপি ওয়ার্ল্ড কেবল অর্থনৈতিক কাঠামো নয়; এটি এক বৈশ্বিক নেটওয়ার্ক, যার শিকড় গেঁথে আছে সামরিক কূটনীতি, অস্ত্র বাণিজ্য, আর দুর্বল রাষ্ট্রগুলোর নীরব আত্মসমর্পণের গভীরে। যে “বিনিয়োগ” তারা দেয়, তা মূলত এক নতুন দাসত্ব- যেখানে রাষ্ট্রীয় নীতি নির্ধারণ থেকে শুরু করে শ্রমিকদের দৈনন্দিন জীবন পর্যন্ত সবকিছু নির্ধারণ করে একটি বিদেশি কর্পোরেট শক্তি।
মিথ্যা উন্নয়নের প্রকৃত মূল্য:
ডিপি ওয়ার্ল্ডের কার্যক্রম প্রমাণ করে, “উন্নয়ন” নামের শব্দটি কত সহজে বিকৃত করা যায়। বন্দরের আধুনিকীকরণ, আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ, কর্মসংস্থানের প্রতিশ্রুতি- এই সবকিছুই দেখানো হয় এক ধরণের মায়া-মঞ্চের অভিনয় হিসেবে। কিন্তু বাস্তবতা হলো, এসব প্রকল্পের পেছনে স্থানীয় জনগণের জমি কেড়ে নেওয়া হয়, পরিবেশ ধ্বংস করা হয়, এবং শ্রমিকদের অমানবিকভাবে শোষণ করা হয়।
এইভাবে “অর্থনৈতিক অংশীদারিত্ব” নামের একটি চুক্তি পরিণত হয় সার্বভৌমত্ব বিক্রির দলিলে। রাষ্ট্রগুলো নিজেদের অর্থনৈতিক নিরাপত্তা বিনিময় করে পায় ঋণের বোঝা ও রাজনৈতিক নির্ভরতা। যে উন্নয়নের কথা বলা হয়, তা আসলে কয়েকজন ক্ষমতাধর ব্যক্তির সম্পদবৃদ্ধির কাহিনী মাত্র।
মানবতার দায়:
ডিপি ওয়ার্ল্ডের মতো কর্পোরেশনগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়া শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক দায়িত্ব নয়; এটি মানবতার নৈতিক দায়িত্ব।
যে বন্দরে রক্ত ঝরে, যে বাণিজ্যে দাসত্ব ফিরে আসে, এবং যে চুক্তিতে মানুষের মর্যাদা পদদলিত হয়- সেই ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা মানবের নৈতিক দায়িত্ব।
এই প্রবন্ধের প্রতিটি অধ্যায় পাঠককে আহ্বান জানায়-নীরবতা ভাঙতে। কারণ ইতিহাস সাক্ষী, নীরবতা কখনও নিরপেক্ষ নয়; এটি সবসময়ই নির্যাতকের পক্ষে যায়। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَالَّذِينَ كَفَرُوا بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ ۚ إِلَّا تَفْعَلُوهُ تَكُن فِتْنَةٌ فِي الْأَرْضِ وَفَسَادٌ كَبِيرٌ
অর্থ: “আর যারা কুফরি করে তারা একে অপরের বন্ধু। যদি তোমরা (মু’মিনরা) একে অপরের সাহায্য না করো, তবে পৃথিবীতে ফিতনা ও বড় ধরনের অশান্তি সৃষ্টি হবে। (কাফির-মুশরিক-মুনাফিকরা বড় ধরণের ফিতনা ও অশান্তি সৃষ্টি করবে, তোমাদেরকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করবে।)” (পবিত্র সূরা আনফাল শরীফ: পবিত্র আয়াত শরীফ: ৭৩)
শতকরা ৯৮ ভাগ মুসলমানের এই দেশসহ কোনো মুসলিম দেশেরই জন্য জায়েজ হবে না বিদেশী সন্ত্রাসী ইহুদী-মুশরিক-কাফেরদেরকে সমুদ্রবন্দর ইজারা দেয়া। বরং নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে নিজেরাই বন্দর পরিচালনা করা উচিত।
এক নতুন প্রতিজ্ঞা:
বিশ্ব আজ এক অদৃশ্য যুদ্ধের ভেতর দিয়ে যাচ্ছে- যুদ্ধটি প্রকৃতপক্ষে বন্দুক বা গোলার নয়, বরং বাণিজ্য, চুক্তি, তথ্য ও অর্থের। এই যুদ্ধে ডিপি ওয়ার্ল্ডের মতো প্রতিষ্ঠানগুলো হয়ে উঠেছে আধুনিক সাম্রাজ্যবাদের সন্ত্রাসী সরদার। কিন্তু এই প্রবন্ধের বার্তা স্পষ্ট- প্রতিরোধ এখনো সম্ভব।
যতদিন মানুষ নিজের ভূমি, শ্রম ও মর্যাদার জন্য লড়বে, ততদিন কর্পোরেট সাম্রাজ্যের চেইন ভাঙার সম্ভাবনা থাকবে।
আমাদের দায়িত্ব হলো এই ইতিহাস সংরক্ষণ করা, এই সত্য উচ্চারণ করা। যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানে, “উন্নয়নের নামে যখন রক্ত ঝরে, তখন সেই উন্নয়নই মানবতার বিরুদ্ধে অপরাধ।”
শেষকথা:
ডিপি ওয়ার্ল্ডের মতো নতুন কর্পোরেশন বা প্রতিষ্ঠান বর্তমানে বিশ্বজুড়ে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে দুর্বৃত্ত বেনিয়া ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানীর মত কিন্তু সত্য কখনও চাপা থাকে না। কোন না কোন অজুহাতে সত্যের ইতিহাস শেষ পর্যন্ত সব সময় উন্মোচিত হয়। এই বই সেই ইতিহাসের একটি প্রস্তাবনা একটি সাক্ষ্য, একটি প্রতিবাদ।
“বন্দর, চুক্তি আর মুনাফার আড়ালে যে লাশগুলো চাপা পড়ে গেছে, এই প্রবন্ধ তাদের কণ্ঠস্বর।” (সংকলিত)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৭)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তানেও উগ্রতাবাদী ওহাবী-সালাফীদের অনুপ্রবেশের অপচেষ্টা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৪)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজকের নির্যাতিত-নিপীড়িত নিষ্পেষিত মুসলিম জনপদের দখল যেভাবে নিলো কুখ্যাত ইহুদী গোষ্ঠী
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার খলীফা মনোনীত হওয়ার সঠিক ইতিহাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উসমানীয় সুলতানের কাছে ফিলিস্তিনে ইহুদী রাষ্ট্র গঠনের প্রস্তাব!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ সংক্রান্ত ঐতিহাসিক একটি ঘটনা
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধূর্ত রোমান শাসককে আব্বাসীয় সালতানাতের দাতভাঙ্গা জবাব
০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ দিন ও রাত্রই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে মহান, সবচেয়ে বড় ঈদের দিন
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












