ব্রহ্মপুত্র নদের নাব্যতায় ১৫৬ কোটি টাকার ড্রেজার কিনবে সরকার
, ২৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৪ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
পুরাতন ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফিরিয়ে আনতে ও পুনরুদ্ধারে ১৫ কিলোমিটার ড্রেজিংয়ের জন্য ১৫৬ কোটি ৫৫ লাখ ৬২ হাজার ৫৯৯ টাকা ব্যয়ে কাটার সাকশন ড্রেজার কেনার প্রস্তাব সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মুহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের বলেন, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩য় বৈঠক আজকে অনুষ্ঠিত হলো। বৈঠকে মোট ৭টি প্রস্তাব উপস্থাপিত হয়। এরমধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি, নৌপরিবহন মন্ত্রণালয়ের দুটি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ৪টি প্রস্তাব ছিলো সব কয়টির অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) "পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার" শীর্ষক প্রকল্পের প্যাকেজ ০৩ ও লট- ০২ এ পুরাতন ব্রহ্মপুত্র নদের ১৯৫ থেকে ২০২ কিলোমিটার ড্রেজিং কাজের জন্য কাটার সাকশন ড্রেজার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। কাজটি পেয়েছে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এতে মোট খরচ হবে ৭৬ কোটি ৬৬ লাখ ১৯ হাজার ১০০ টাকা।
একই প্রকল্পের অপর প্রস্তাবে প্যাকেজ ০৩ ও লট- ০২ এর আওতায় পুরাতন ব্রহ্মপুত্র নদের ২০২ থেকে ২০৯ কিলোমিটার ড্রেজিং কাজের জন্য কাটার সাকশন ড্রেজার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। কাজটি পেয়েছে এনডিইভিসিএল বিএসডিএল জেবি। এতে মোট খরচ হবে ৭৯ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার ৪৯৯ টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৯৯ হাওরের ফসল পানির নিচে
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পুরো ঢাকা শহরকে সুন্দর করে সাজাতে চাই -ডিএসসিসি প্রশাসক
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টেকনাফের ৭ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে তেল-গ্যাসের তিন কূপ খনন করবে চীনা প্রতিষ্ঠান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাতির পালের সামনে মা-মেয়ে, আক্রমণে মারা গেলেন দুজনই
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল?’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুস্থ সেজে সরকারী কর্মসূচির চাল তোলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘১/১১’য় খালেদা-তারেকের জন্য একটি বিবৃতিও দেয়নি জামাত’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












