ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স দখলে নেয়ার দাবি আরাকান আর্মির
, ১৮ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ আশির, ১৩৯১ শামসী সন , ২৯ মার্চ, ২০২৪ খ্রি:, ১৫ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
রাখাইনের বুথিডাং টাউনে মিয়ানমার সেনাবাহিনীর আরও একটি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার দখল করে নেয়ার দাবি করেছে জাতিগত বিদ্রোহী আরাকান আর্মি। তারা বলেছে, বুথিডাংয়ে অবস্থিত সামরিক জান্তার লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ৫৫২ সদর দফতর তারা পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণে নিয়েছে। এ ছাড়া বাংলাদেশ সীমান্তের কাছে সেনাদের বিরুদ্ধে তীব্র যুদ্ধ চালিয়ে যাচ্ছে আরাকান আর্মি। এ খবর দিয়েছে অনলাইন দ্য ইরাবতী।
৩২ দিন ধরে ওই অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছিল আরাকান আর্মির। এই লড়াইয়ে সেনাবাহিনী সমুদ্রপথে, আকাশপথে এবং স্থলপথে ভারি বোমা হামলা চালায়। তা সত্ত্বেও সদরদফতরটির পতন ঠেকাতে পারেনি তারা। ফলে আরাকান আর্মি তা দখল করে সোমবার। সেখান থেকে অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ জব্দ করা হয়েছে। যেসব সেনাসদস্য নিহত হয়েছেন, তাদেরকে পলায়ণরত কমান্ডোরা সঙ্গে নিয়ে গেছে অথবা কোথাও লুকিয়ে ফেলেছে বলে দাবি আরাকান আর্মির। এ সময় সামরিক জান্তার কিছু সেনা সদস্য আত্মসমর্পণ করেছে।
বাকিরা পালিয়ে গেছে। পলায়ণরত সেনাদের সঙ্গে যুদ্ধ করছিল আরাকান আর্মি। এখানেই শেষ নয়। বাংলাদেশ সীমান্তের কাছে মংডু শহরের একটি আউটপোস্ট কিইন চাউং দখলে নেয়ার প্রচেষ্টা জোরালো করেছে আরাকান আর্মি। প্রায় এক মাস আগে তাদের সেনারা এই আউটপোস্টে হামলা শুরু করে। তারপর কিছুটা অংশ দখলে সক্ষম হয়। তাহমান থার পুলিশ আউটপোস্টের প্রায় ১০০ সদস্য সোমবার আত্মসমর্পণ করেছে আরাকান আর্মির কাছে। সেখান থেকে তারা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করার দাবি করেছে। তারা আরও বলেছে, বুথিডাং এবং মংডুতে সামরিক জান্তার বাকি ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রেখেছে। রাখাইন রাজ্যজুড়ে এবং দক্ষিণে চিন রাজ্যের পালেতোয়া শহুরে বেশ কিছু ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স এবং সামরিক কমান্ড সেন্টারসহ কমপক্ষে ১৭০টি আউটপোস্ট ও ঘাঁটি নিজেদের দখলে নিয়েছে আরাকান আর্মি। চিন রাজ্যের পালেতোয়া শহরের পুরোটাই দখলে নিয়েছে বিদ্রোহীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












