ব্যাগেজ রুলসে কঠোরতায় হতাশ প্রবাসীরা
বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে প্রবাসীদের। সরকারি তথ্যমতে, বর্তমানে প্রায় এক কোটি ৩০ লাখের বেশি বাংলাদেশি অভিবাসী বিভিন্ন পেশায় কর্মরত। কিন্তু বাজেটে এর প্রতিফলন নেই। প্রবাসীদের জন্য ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য বাজেট প্রস্তাব করা হয়েছে মাত্র ১ হাজার ২১৭ কোটি টাকা। ব্যাগেজ রুলসে কঠোরতায় হতাশ প্রবাসীরা।
বরাদ্দে বরাবরই পিছিয়ে অভিবাসন খাত। কর্মী প্রশিক্ষণের জন্যও নেই আলাদা বরাদ্দ। নতুন বাজেটে পরিবর্তন হচ্ছে ব্যাগেজ বিধিমালা। বিদেশফেরত যাত্রীরা বিনা শুল্কে নতুন ফোন নিতে পারবেন না। ব্যবহৃত দুটি ফোন বিনা শুল্ক-কর পরিশোধ করে এবং একটি নতুন ফোন শুল্ক পরিশোধ করে নিতে পারবেন বিদেশফেরত যাত্রীরা।
কুয়েত প্রবাসী জায়েদুর রহমান বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের পরে আমরা রেমিট্যান্সযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আমাদের যদি সুযোগ-সুবিধা না দেওয়া হয় তাহলে তো প্রবাসীরা অনুৎসাহিত হবে। কথা ছিল আমাদের রেমিট্যান্সে প্রণোদনা দেবে ৫ শতাংশ কিন্তু সেটা আর কার্যকর হয় নাই। সরকারের উচিত প্রবাসীদের নিয়ে ভাবা। কারণ প্রবাসীরা বাঁচলে বাংলাদেশের অর্থনীতি বাঁচবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।