রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

ব্যাংক লকার এখন ‘অপ্রদর্শিত টাকার’ নিরাপদ আশ্রয়স্থল

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, সকাল ৮:০৭ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:০০

নিজস্ব প্রতিবেদক:
সরকারি-বেসরকারি মিলিয়ে লক্ষাধিক লকারে কে কী রাখছেন, কত টাকার বৈধ-অবৈধ সম্পদ রয়েছে-এসবের কোনো ধারণা নেই রক্ষকদের। বৈধভাবে ভাড়া নিয়ে অবৈধ কিছু রাখা হলেও এসব খতিয়ে দেখার অধিকার নেই ব্যাংক কর্তৃপক্ষের। লকারে কোটি টাকার সম্পদ রাখলে যেমন কোনো জবাবদিহি নেই, তেমনি এ সম্পদ চুরি বা ক্ষতিগ্রস্ত হলেও দায় নেই ব্যাংকের।
অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংক লকারের জন্য সময়োপযোগী নীতিমালা দরকার। তাদের দাবি, লকার নিয়ে সঠিক নীতিমালা ও সুস্পষ্ট আইন না থাকায় কালো টাকার মালিকদের অনেকেই সম্পদের বিশাল একটি অংশ লুকিয়ে রাখার সুযোগ পাচ্ছেন, যা মূল অর্থনীতির হিসাবের বাইরে থেকে যাচ্ছে। গৃহিণীদের ব্যবহৃত স্বর্ণ, বিভিন্ন গহনা বা ফ্ল্যাট-বাড়ির দলিল ব্যাংক লকারে রাখার স্বাভাবিক রীতি হলেও সন্দেহজনক লকার খুলে পাওয়া যাচ্ছে কাড়িকাড়ি ডলার-পাউন্ড, স্বর্ণের বারসহ বৈধ-অবৈধ সম্পদের বিশাল মজুত।
আদালতের নির্দেশে গত ২২ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের ভল্টের লকারে তল্লাশি চালিয়ে সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর রাখা ৫৫ হাজার ইউরো এবং এক লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার জব্দ করা হয়। পাশাপাশি ৭০ লাখ টাকার এফডিআর ও প্রায় এক কোটি ২০ লাখ টাকা মূল্যের এক কেজি (প্রায় ৮৬ ভরি) সোনার অলংকার জব্দ করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে গ্রাহকের জবাবদিহির বিষয়টি থাকে। এক্ষেত্রে তার আয়কর বিবরণী জমা দেওয়া অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক। কিন্তু লকার ভাড়া নেওয়ার ক্ষেত্রে এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। আর এ সুযোগ অনেকে কাজে লাগাতে পারেন তাদের কালো টাকার নিরাপদ আশ্রয়ের জন্য।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, লকার ব্যবহার করা হয় মূল্যবান সম্পদ রাখার জন্য। যদি কেউ অবৈধ কিছু রাখে, তার দায়ভার ব্যক্তির নিজেরই। এখানে ব্যাংকের কোনো দায়বদ্ধতা নেই। আর এটা ব্যাংকের সাবসিডিয়ারি ব্যবসা। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো নীতিমালা নেই।
আরিফ হোসেন খান আরো বলেন, ব্যাংকে যারা আমানত রাখেন, তারা বৈধ-অবৈধ আয় সবই রাখেন। এখন যদি বৈধ আয়টুকুই কেউ ব্যাংকে রাখতেন, তাহলে এত অ্যাকাউন্ট জব্দ হতো না। তেমনি লকারে কে কী রাখেন, সেটা একান্তই তার দায়ভার। তিনি জানান, লকার ব্যবস্থাপনা নিয়ে নতুন একটি নীতিমালা তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। শিগগির বাংলাদেশ ব্যাংক এটি সার্কুলার আকারে প্রকাশ করবে।
নতুন নীতিমালায় লকার কীভাবে ব্যবস্থাপনা করা হবে, তা নীতিমালা অনুযায়ী পরিচালনা করবে ব্যাংকগুলো। লকার স্থাপনের জন্য ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। অবৈধ ও বিস্ফোরকজাতীয় কিছু রাখা যাবে না। যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যাংকের সন্দেহ হয়, তখন ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যাংক ব্যবস্থা নিতে পারবে। এ ছাড়া লকার ফি কত হবে, তার একটি নির্দিষ্ট পরিমাণও ঠিক করে দেবে কেন্দ্রীয় ব্যাংক, যাতে গ্রাহক হয়রানির শিকার না হন।
বর্তমানে দেশে কতটি ব্যাংক লকার চালু আছে, তার কোনো কেন্দ্রীয় রেকর্ড বাংলাদেশ ব্যাংকের কাছে নেই। তবে ৬১টি ব্যাংকের প্রায় সবগুলোতেই লকারব্যবস্থা চালু আছে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমাননির্ভর তথ্যানুযায়ী, সরকারি-বেসরকারি ব্যাংকগুলোয় সব মিলিয়ে প্রায় এক লাখ লকার থাকতে পারে। ব্যাংকগুলো স্বতন্ত্রভাবে এসব লকার পরিচালনা করে এবং বাংলাদেশ ব্যাংকের নিয়মিত কোনো তদারক বা পরিদর্শনব্যবস্থা এক্ষেত্রে নেই। তবে লকার অ্যাকাউন্ট খোলার সময় গ্রাহকের কাছ থেকে একটি অঙ্গীকারনামা রাখা হয়।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য পৃথকভাবে লকার সুবিধা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে স্থাপিত এসব লকারে ব্যাংকের বর্তমান বা সাবেক কর্মকর্তারা তাদের নথিপত্র বা মূল্যবান সম্পদ রাখতে পারবেন। এসব লকার ২০ বছর পর্যন্ত ব্যবহারযোগ্য। নির্ধারিত সময়ের পর লকার যদি অদাবিকৃত থাকে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক তা খুলে সম্পদ সরকারি কোষাগারে জমা দিতে পারে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো ৪ ঘণ্টা আগে দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ২১ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ২১ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ২২ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ২২ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ২২ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ২২ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ২২ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ২২ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ২২ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ২২ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ২২ ঘণ্টা আগে