পুশইনের পর ঢাকায় ঘুরছিলেন ৬ ভারতীয়
, ৩০ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৫ আগস্ট, ২০২৫ খ্রি:, ১০ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
গত ২৫ জুন এক অন্তঃসত্ত¦া নারী ও শিশুসহ ছয়জন ভারতীয় নাগরিককে কুড়িগ্রামের এক সীমান্ত দিয়ে জোরপূর্বক পুশইন করে ভারতের হানাদার সীমান্ত বাহিনী (বিএসএফ)। এরপর ওই ছয়জন ঢাকায় তাদের দূরসম্পর্কের আত্মীয়স্বজনদের বাসায় কিছুদিন অবস্থান নেয়। সেখান থেকে চাঁপাইনবাবগঞ্জের সদর এলাকায় গিয়ে কাজ শুরু করেন। পুলিশ বিষয়টি জানতে পেরে ওই ছয়জনকে আটক করে। এরপর মামলা দিয়ে গত জুমুয়াবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
চলতি বছরের মার্চ মাস থেকে নারী শিশুসহ বিভিন্ন বয়সী মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে জোরপূর্বক পুশইন করছে বিএসএফ। এই সংখ্যা প্রায় দুই হাজার দাঁড়িয়েছে। তাদের মধ্যে ১২৬ জনই ভারতীয় নাগরিক। সবার কাছে আধার কার্ড ও প্রয়োজনীয় ডকুমেন্ট থাকলেও তাদের সীমান্ত আইন লঙ্ঘন করে জোরপূর্বক পুশইন করছে বিএসএফ।
এ প্রেক্ষাপটে তিন দিনব্যাপী সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হবে ঢাকার পিলখানায় বিজিবি সদর দফতরে। ২৫ থেকে ২৮ আগস্ট দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ে বৈঠক হবে। অবৈধ পুশইন বন্ধ ও সীমান্ত হত্যা কমিয়ে আনার বিষয়ে জোর আলোচনা হওয়ার কথা হয়েছে।
আটকদের বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, গত ২৪ জুন দিল্লির কালীমাতা থানা পুলিশ আধার কার্ড ও অন্যান্য ভারতীয় প্রমাণপত্র থাকা সত্তে¦ও তাদের বাংলাদেশী নাগরিক সন্দেহে আটক করে। পরদিন ২৫ জুন বিএসএফ তাদের কাছ থেকে সব কাগজপত্র রেখে অন্তঃসত্ত¦া নারী ও শিশুসহ সবাইকে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে জোরপূর্বক পুশইন করে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) রেজাউল করিম বলেন, অসম সীমান্ত হয়ে বাংলাদেশের কুড়িগ্রামে পুশব্যাক করা হয়েছিল তাদের। সেখান থেকে ঢাকায় যান তারা। গত জুলাই মাসের শেষ দিকে তারা চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছিলেন। তাদের মোবাইলে ভারতীয় নথি উদ্ধার করা হয়েছে। জুমুয়াবার তাদের আদালতে হাজির করা হয়। আদালত সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোজতবা খামেনি তার বাবার জানাজায় যোগ দিলে ইসরাইল গুপ্তহত্যা করতে পারে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টেকনাফে অপহরণ-মানবপাচার রোধে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)