ব্যাংকে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে -অর্থ উপদেষ্টা
ইসলামী ব্যাংকে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ইসলামী ব্যাংকে গোলাগুলি সম্পর্কে জেনেছি। যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কেন্দ্রীয় ব্যাংক, এনবিআর ও সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের প্রধানরা পদত্যাগ করেছেন। এসব প্রতিষ্ঠানে কী ধরনের পরিবর্তন আসবে আগামীদিনে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, যাচাই-বাছাই করা হচ্ছে। সপ্তাহখানেক সময় লাগবে। গভর্নর না থাকলেও নিয়মিত লেনদেন বা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ব্যাহত হবে না। উপদেষ্টা আরও বলেন, আর্থিক সব খাত ও সরকারি হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় তিনি বলেন, কর্মকর্তাদের কোনো কাজ ফেলে না রেখে দ্রুত সব শেষ করার পরামর্শ দিয়েছি।’ এনবিআর চেয়ারম্যানের ব্যাপারেও এখনই কোনো সিদ্ধান্ত নয় বলেও জানান তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।