ব্যাংকের কব্জায় থাকা জমিতে হবে আবাসন
, ১৪ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ আশির, ১৩৯২ শামসী সন , ১৫ মার্চ, ২০২৫ খ্রি:, ২৮ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
দেশের ব্যাংক খাত এখন খেলাপি ঋণে জর্জরিত। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে খেলাপির প্রকৃত চিত্র বের হয়ে আসছে। আর এতে একের পর এক রেকর্ড হচ্ছে। গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপির পরিমাণ রেকর্ড ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। এমন পরিস্থিতির মধ্যে স্বল্প আয়ের মানুষদের জন্য আবাসন প্রকল্প করার পরিকল্পনা হাতে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর এই প্রকল্পে অন্যতম অংশীদার হিসেবে থাকবে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো। ব্যাংক খাতের যেসব ঋণ একেবারে আদায়-অযোগ্য হয়ে পড়েছে, সেসব ঋণের বিপরীতে থাকা বন্ধকি জমিতে আবাসন প্রকল্প বাস্তবায়ন করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক।
বিশেষজ্ঞরা বলছেন, বিগত সময়ে দেশের ব্যাংক খাতে ব্যাপক লুটপাট হয়েছে। তখন অনেক তথ্য গোপন করে রাখা হতো। তবে ৫ আগস্টের পর ব্যাংক খাতের প্রকৃত চিত্র বের হয়ে আসতে শুরু করেছে। আদায়-অযোগ্য ঋণের জামানতের জমি নিলামে কেউ কিনতে চায় না। আবার আইনের মারপ্যাঁচে দোষীরা শাস্তি পান না। এক্ষেত্রে স্বল্প আয়ের মানুষদের জন্য আবাসন প্রকল্পে ব্যাংকের কব্জায় থাকা জমিগুলো ব্যবহার করতে পারলে এটি ভালো উদ্যোগ হবে। দেশের ব্যাংক খাতে ২ লাখ ৯১ হাজার ৫৩৮ কোটি টাকা আদায়-অযোগ্য ঋণ। এর সবগুলোই ইচ্ছাকৃত খেলাপি বলে বিবেচনা করা যায়। ব্যাংক কর্মকর্তাদের মতে, এই মন্দ ঋণ বা ক্ষতিজনক ঋণ আদায় করার জন্য আদালতের শরণাপন্ন হওয়া ছাড়া কোনো উপায় নেই। অর্থাৎ এসব ঋণের বিপরীতে যত জামানত আছে তা আবাসন প্রকল্পে ব্যবহার করা যেতে পারে বলে মত সংশ্লিষ্টদের।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, সম্প্রতি এ আবাসন প্রকল্প নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে একাধিক অংশীদারদের সঙ্গে বৈঠক হয়েছে। এ বৈঠকে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্যরা অংশগ্রহণ করেছিলেন।
বৈঠকে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, আবাসন প্রকল্পের পুরো পরিকল্পনা গভর্নরের কাছ থেকে এসেছে। আর এই পরিকল্পনা সামনে নিয়ে সরকারি-বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে প্রস্তাব এসেছে, আদায়-অযোগ্য ঋণের বিপরীতে থাকা বন্ধকি জমি এই প্রকল্পে ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে খেলাপিদের এসব জমি ব্যবহার করার জন্য সম্মতি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। পাশাপাশি মন্ত্রণালায়ের সঙ্গে সমন্বয় করে সব ধরনের উদ্যোগ নেয়ারও কথা বলেছেন গভর্নর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












