সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে অনন্তকালব্যাপী আয়োজিত বিশেষ মাহফিলে আজিমুশশান নসীহত মুবারক:
খালিসভাবে দুয়া করলে দুয়া কখনোই বৃথা যায় না
, ১৩ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ আশির, ১৩৯২ শামসী সন , ১৪ মার্চ, ২০২৫ খ্রি:, ২৭ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কূল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, পবিত্র রমাদ্বান শরীফে মাগফিরাতের দশক শুরু হয়েছে। এসময় সবাইকে বিশেষভাবে খালিছ তওবা ইস্তেগফার করতে হবে। নিজের জন্য এবং সমস্ত মুসলমানদের জন্য দুয়া করতে হবে আর কাফিরদের জন্য কঠিন বদদুয়া করতে হবে। একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের দয়া মুহব্বত থাকা খাস সুন্নতের অর্ন্তভুক্ত। একজন অনুপস্থিত মুসলমানের জন্য দুয়া করা হলে সেই দুয়া দ্রুত কবুল করা হয়। সারা বিশ্বের যেখানেই মুসলমানরা দুঃখ কষ্টে আছে তাদের সকলের জন্য দুয়া করা একদিকে সুন্নত আরেকদিকে এটি ফরজ। কাফিরদের বিরুদ্ধে বদদুয়ার ক্ষেত্রেও একই হুকুম। সারাবছরই দুয়া কবুল করা হয় তবে পবিত্র রমাদ্বান শরীফে পুরো মাস খাসভাবে দুয়া কবুল করা হয়।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, আকিদা বিষয়টি অত্যন্ত কঠিন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি, হযরত আব্বা আম্মা আলাইহিমুস সালাম উনাদের প্রতি, হযরত উম্মাহাতুল মুমিনীন আলাইহিন্নাস সালাম উনাদের প্রতি, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রতি, হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম উনাদের প্রতি এবং হযরত ছাহাবায়ে কিরাম রদিয়াল্লাহু, হযরত আউলিয়া কিরাম আজমাঈন উনাদের সবার প্রতি কেমন আকিদা রাখা উচিত সেটা কঠিন বিষয়। কারণ আকিদা হুসনে যন এবং আদব শরাফতের অভাবে তরক্কী হাসিল করা যায় না, কামিয়াবী হাসিল করা যায় না। ইলমে ফিকাহ জাহিরী কিছুটা বুঝা গেলেও ইলমে তাসাউফ অতি সুক্ষ্ম বিষয়। ফয়েজ তাওওয়াজ্জুহ হাসিল করার বিষয়টি আকিদা হুসনে যন ও আদব শরাফতের সাথে সংশ্লিষ্ট। আদব শরাফত ও আকিদা হুসনে যন না থাকলে ঈমানদার থাকা যাবে না। কারণ বেয়াদব সমস্ত রহমত থেকেই বঞ্চিত। এজন্য রহমত পাওয়ার জন্য সেগুলো হাসিল করার কোশেশ করতে হবে। যদি কেউ আকিদা হুসনে যন ঠিক রেখে আদব শরাফতের সাথে খালিছ নিয়তে রোজা রাখতে পারে তবে সে খালিক মালিক রব মহান আল্লাহ পাক উনাকেই হাসিল করতে পারবে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনিতো সবাইকে দিতে চান। সেজন্য চাইতে তো হবে, বান্দা চাইবেনা আর তিনি ঢেলে দিবেন তা হবে না। পবিত্র রমাদ্বান শরীফ মাসে দুয়া কবুল করা হয় সেজন্য সবকিছু চাইতে হবে। গুনাহখতা মাফ চাওয়া, আল্লাহওয়ালা হতে চাওয়া, রিজিক চাওয়া, বিপদ আপদ বালা মুছিবত হতে মুক্তি সবকিছু চাইতে হবে। মানুষ দুয়া করতে পারে না। অথচ খালিসভাবে দুয়া করলে দুয়া কখনোই বৃথা যায় না। হালাল খেলে খালিছ নিয়তে দুয়া করলে তার দুয়া অবশ্যই কবুল হবে। তবে হুসনে যন না থাকলে দুয়া কবুল হবে না, আদব শরাফত না থাকলে দুয়া কবুল করা হবে না, আকিদা বিশুদ্ধ না থাকলেও দুয়া কবুল হয় না। এসব শর্ত পুরা না হলে কোন দুয়াই কবুল হবে না। এজন্য বেশী বেশী যিকির আযকার করা উচিত। হযরত ছাহাবায়ে কিরাম রদিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মতো আকিদা পোষণ করতে হবে। উনাদের মতো হুসনে যন পোষণ করতে হবে। উনাদের মতোই সুন্নত মুবারকের অনুসরণ অনুকরণ করতে হবে। জাহিরীভাবে অনেক আমল করা যেতে পারে তবে অন্তর ইসলাহ না হলে কোন আমলই কবুল হবে না। অন্তর হতে গালিজ দূর করে দিতে হবে, গালিজ বের করে দিয়ে ইলমে তাসাউফ প্রবেশ করাতে হবে তাহলেই কামিয়াবী। শরীয়তের কোন হুকুম আহকাম বুঝার চেষ্টা করা যাবে না, শুধু শুনতে হবে আর বিশ্বাস করে পালন করতে হবে। তাহলে কামিয়াবী অন্যথায় কোন কামিয়াবী নাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাসের সুপারভাইজারের কাছে মিললো ৬ হাজার ইয়াবা
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুয়া বিজিবি পরিচয়ে ছিনতাই, পোশাক-ওয়াকিটকিসহ আটক ৩
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি ডায়ালাইসিস মেশিন বন্ধ, নেপথ্যে ভারতীয় কোম্পানি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৭ মাত্রার বেশি ভূমিকম্পে ফায়ার সার্ভিসও ক্ষতিগ্রস্ত হতে পারে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল, একমুঠোও জোটেনি বন্যার্তদের ভাগ্যে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও, ৫০ কারারক্ষীকে তলব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রামে গ্যাস সংকট তীব্র: শিল্পে উৎপাদন কমেছে, চুলায় নেই আগুন
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রাম ওয়াসার পানির দাম বাড়ানোর প্রস্তাব, ক্যাবের প্রতিবাদ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই আমেরিকার: মার্কিন জেনারেল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












