সম্পাদকীয়-২
ব্যাংকগুলো আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হচ্ছে অপরদিকে ব্যাংকগুলো ব্যবসায়ীদের ঋণও দিতে পারছে না নজিরবিহীন সংকটে ব্যাংকগুলোকে উদ্ধারে সরকারের ব্যার্থতা বরদাস্তযোগ্য নয়
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৩ জুন, ২০২৫ খ্রি:, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সম্পাদকীয়
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশে বর্তমানে আমানতকারী অ্যাকাউন্টের সংখ্যা ১৫ কোটি ৭১ লাখ ২০ হাজার ২২৭টি।
দেশের বেশ কিছু ব্যাংক আমানত ও ঋণের ভারসাম্য ধরে রাখতে পারছে না। গ্রাহকের নিরাপত্তা সীমা ভেঙে ইচ্ছেমতো ঋণ বিতরণ করেছে ১৪টি ব্যাংক। এতে ঋণের অর্থ আদায়ে ব্যাংকগুলো একদিকে যেমন চাপে পড়ছে, অন্যদিকে হু হু করে বাড়ছে খেলাপির পরিমাণ। বেশি লাভের আশায় ও ব্যাপক অনিয়ম করে ঋণ বিতরণ করেছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। এ অবস্থায় অনেক ব্যাংকে তারল্য সংকট তীব্র হয়েছে। ভারসাম্যহীন এসব ঋণ বিতরণে ঝুঁকিতে পড়ছে গ্রাহকের আমানত।
বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দেয়ার সীমা অতিক্রম করে যাচ্ছে। এতে ব্যাংক খাতে আরও ঝুঁকি তৈরি করবে। বিশেষ করে আমানতকারীরা বেশি ঝুঁকিতে থাকবে। ইতোমধ্যে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর মাস শেষে দেশের ব্যাংক খাতের মোট প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি এক লাখ ছয় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গত সেপ্টেম্বর শেষে এ খাতে প্রভিশন ঘাটতি ছিল ৫৫ হাজার ৩০০ কোটি টাকারও বেশি। অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি বেড়ে দ্বিগুণ হয়েছে।
দেশের ব্যাংক খাত বর্তমানে নজিরবিহীন সংকটে পড়েছে। একের পর এক দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তালিকা দীর্ঘ হচ্ছে। অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আমানতকারীদের অর্থ ফেরত দিতে পারছে না। মূলধন ঘাটতি, লাগামহীন ঋণখেলাপি এবং তহবিল সংকটে পুরো খাতটি টালমাটাল অবস্থায় রয়েছে।
সংকট নিরসনে বাংলাদেশ ব্যাংক কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান একীভূত করার উদ্যোগ নিয়েছে। তবে ব্যাংকিং খাত সংশ্লিষ্ট অনেকেই আশঙ্কা করছেন, এতে সংকট আরও বাড়তে পারে। এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, গত নয় মাস ধরে কোনো তফসিলি ব্যাংক থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে না।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্পষ্টভাবে বলেছিলেন, টাকা ছাপিয়ে ব্যাংক বাঁচানো হবে না। কিন্তু বাস্তবে স্বীকৃত ভাবেই দিয়েছে বাংলাদেশ ব্যাংক ২২ হাজার কোটি টাকা ছাপিয়ে তারল্য সহায়তা। তবুও সংকট কাটেনি।
ব্যাংকিং খাতের সংকট এতটাই প্রকট হয়েছে যে, কিছু ব্যাংক গ্রাহকের জমা রাখা অর্থ ফেরত দিতেও হিমশিম খাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের আশঙ্কা, চলতি বছরের মার্চ প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, গত নয় মাসে ব্যাংকগুলো ব্যবসায়ীদের কোনো ধরনের ঋণ বা আর্থিক সহযোগিতা দেয়নি, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনৈতিক কর্মকা-ও। অর্থাৎ সব মিলিয়ে ব্যাংক খাত ভয়াবহ দুর্দশায়। যা মোটেও বরদাশত যোগ্য নয়।
এদিকে চলমান সংকটের কারণে কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইতোমধ্যে পদত্যাগ করেছেন। সর্বশেষ ব্র্যাক ব্যাংকের এমডি গত বুধবার পদত্যাগ করেছে বলেন, ‘কাজ করার মতো পরিবেশ নেই, তাই দায়িত্ব ছেড়ে দিয়েছি’।
বাংলাদেশ ব্যাংক গভর্ণর বলেছেন, কিছু ব্যাংকের অবস্থা এতটাই নাজুক যে, সেগুলো আর বাঁচানো সম্ভব হবে না। তার এ বক্তব্যে আমানতকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে অনেকেই হুড়োহুড়ি করে টাকা তুলে নিতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক জরুরি তহবিল সহায়তা দিলেও সংকট অব্যাহত রয়েছে। বরং দিন দিন ঘণীভূত হচ্ছে। অথচ এরকম স্পর্শকাতর বিষয়ে সরকারের নজর নেই। তারা শুধু সংস্কারের দাবীদার। অভিজ্ঞমহল একে সংস্কার না বলে কুসংস্কারই মনে করছে। এবং এর দ্রুত অবসান দরকার।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিশুর দেহে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্সের ভয়ানক উপস্থিতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীতের সবজি, গ্রীষ্মের ফল, ফসল এখন বর্ষায় অকল্পনীয় বাম্পার ফলন হয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুস সাবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! পাশাপাশি আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ উনার সম্মানিত আ’দাদ শরীফ। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তেরো হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাধারণ প্রসব প্রক্রিয়ায় সরকারের শুভবুদ্ধি তখন শুদ্ধ হবে যখন সিজার সিন্ডিকেটকে সরকার শক্ত হাতে নির্মূল করতে পারবে
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬০ হাজার কোটিতেও ঢুকছে বন্যার পানি বছরে ক্ষয়ক্ষতি প্রায় ২০ হাজার কোটি টাকা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুদ্র ও কুটির শিল্পের রফতানির সম্ভাবনার সব বাধা দূর করে সোনালী সমৃদ্ধি এনে সর্বনাশা ঋণের খপ্পর থেকে দেশকে বাচাতে সরকারকে সক্রিয় হতে হবে।
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সব সরকারের আমলেই নেয়া পানিবদ্ধতা নিরসনের সব টাকা পানিতেই যায়।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-ইন্দোনেশিয়ার হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে সর্বোচ্চ সাড়া দিতে হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চায়ের কাঙ্খিত উৎপাদন বৃদ্ধিতে অন্য সব ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সমতলেও চায়ের উৎপাদন বৃদ্ধি করতে হবে।
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিন্তু বর্তমান সরকার জনগণের মালিকানা থেকে অন্যায্যভাবে সেবককে বাড়তি অর্থ দিচ্ছে। বেতন-ভাতা বাড়াচ্ছে ১৪০%। এই বৈষম্য ও অন্যায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বিরোধী।
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












