ব্যক্তিগত রেষারেষি থেকে ২ কলেজের সংঘর্ষ
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় শিক্ষার্থীসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের মধ্যে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন।
এর আগে গত রোববার (৯ ফেব্রুয়ারি) বিকালে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে। বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক তৈরি হয়। বন্ধ হয়ে যায় মিরপুর সড়কের যান চলাচল। ঘটনার শুরু থেকেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে স্থানীয় থানা পুলিশ। পরে ডিএমপির অতিরিক্ত পুলিশ সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পরে বিকাল ৫টার পর দুই পক্ষই রাস্তা থেকে সরে দাঁড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
হাসপাতালে নিয়ে আসা সহপাঠী ইয়াসিন আহমেদ ইমন অভিযোগ করে জানিয়েছেন, দুপুরে দিকে আমাদের এক শিক্ষার্থীকে আজিমপুর এলাকায় সিটি কলেজের শিক্ষার্থীরা মারধর করে। এর প্রতিবাদ করায় তারা দফায় দফায় রাস্তায় আমাদের যাকে পেরেছে, তাকেই মারধর করে। পরে আমাদের কলেজের পরীক্ষা শেষে বিকালে বের হয়ে যাওয়ার সময়ে তারা হামলা চালায়, তখন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে উভয়পক্ষের ১৫ থেকে ২০ জনের মতো আহত হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।