বোয়ালখালীতে সুড়ঙ্গ থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
, ২০ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১২ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৭ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের বোয়ালখালীতে ঘরের আন্ডারগ্রাউন্ডে সুড়ঙ্গে লুকিয়ে থাকা যুবলীগ নেতা শওকত হোসেন খোকন ওরফে খোকন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টার দিকে খোকনকে গ্রেপ্তার করা হয়।
খোকন উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনদ-ী গ্রামের ফারুকী পাড়ার মৃত আহমদ মিয়ার ছেলে। তিনি উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক।
জানা গেছে, ৫ আগস্টের পর দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে দেয়াল লিখন, পোস্টারিং করে দলীয় কর্মসূচি চালিয়ে আসছিলেন খোকন। পাশাপাশি গুজবও ছড়িয়ে যাচ্ছিলেন সমানতালে। তাকে ধরতে পুলিশ একাধিকবার অভিযান চালায়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, খোকন দুর্র্ধষ। কৌশলীভাবে পুলিশের চোখে ফাঁকি দিয়ে যাচ্ছিলেন। তার গতিবিধি নজরদারির মধ্যে দিয়ে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
তিনি জানান, গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ফজরের নামাজ পরেই খোকনে বাড়ি এলাকায় অবস্থান করে পুলিশ। তিনি বাড়িতে প্রবেশ করার পরপরই অভিযান শুরু করা হয়। তবে ঘরে তাকে পাওয়া গেল না। পরে ঘরের টাইলসের নিচে করা একটি আন্ডারগ্রাউন্ডের সন্ধান মেলে। সেই আন্ডারগ্রাউন্ডের এক সুড়ঙ্গ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খোকনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)