বোয়ালখালীতে কুল চাষে দুই ভাইয়ের সাফল্য
, ২৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৯ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৪ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদাদতা:
বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের এই গ্রামেই বাবার রেখে যাওয়া অনাবাদি জমিকে আঁকড়ে ধরে নতুন জীবনের ঠিকানা খুঁজে নিয়েছেন তানভিরুল হক ইমন ও সাইদুল হক তুহিন। চাকরির দৌড়ে না নেমে তারা বিশ্বাস রেখেছেন মাটি আর গাছের ওপর।
এই যাত্রা শুরু ২০২০ সালে। তখন মাত্র ৭০টি কুল গাছ। উপজেলা কৃষি অফিস থেকে পাওয়া চারা দিয়েই শুরু হয় স্বপ্ন বোনার কাজ।
তাদের বাগানে এখন কুল গাছের সংখ্যা ৪৬৫টি। কয়েক জাতের কুলে ভরে উঠেছে তিন একর জমি। শুধু কুলেই থেমে থাকেননি তারা। আশপাশে ছড়িয়ে পড়েছে আম, লিচু, পেয়ারা আর মাল্টার বাগান। সব মিলিয়ে প্রায় ১০ একর জমিতে দাঁড়িয়ে আছে একটি পরিকল্পিত ফলের খামার।
গত ৯ ডিসেম্বর থেকে শুরু হয়েছে কুল তোলা। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় ব্যস্ততা। ঝুড়ি ভরে কুল নামছে গাছ থেকে। দিনে ২০০ থেকে ৩০০ কেজি কুল বিক্রি হচ্ছে। বাগান থেকেই প্রতি কেজি ১০০ টাকা দরে কিনে নিয়ে যাচ্ছে ক্রেতারা।
তানভিরুল হক ইমনের কণ্ঠে শোনা যায় সন্তুষ্টির ছোঁয়া, ছাত্র থাকতেই ভাবতাম- বাবার এই জমিগুলো পড়ে থাকবে কেন? কৃষি অফিসে গিয়ে কথা বললাম। ওদের পরামর্শেই সাহস পেলাম। ছোট করে শুরু করেছিলাম, এখন আল্লাহর রহমতে এই বাগানটাই আমাদের জীবনের ভরসা।
তিনি জানান, বাইরে থেকে রাসায়নিক সার না কিনে নিজেরাই তৈরি করেন জৈব সার। এতে খরচ কমে, মাটিও থাকে সুস্থ। এ বছর কুল বাগানে খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। অথচ মাত্র দুই মাসেই কুল বিক্রি করে আসতে পারে ১২ লাখ টাকারও বেশি। এই সাফল্যের পেছনে আছে পরিশ্রম, আছে ধৈর্য আর বিশ্বাস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার -মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসা ও কারিগরিতেও বিএনসিসি চালুর উদ্যোগ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক বছর পরও শোকে স্তব্ধ দুই পরিবার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড!
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই -পার্থ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, আবারও দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়: হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)