বোরকা-নেকাব পরে তেল নিতে গিয়ে জনতার হাতে ধরা যুবক
, ১৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৪ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২১ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নওগাঁ সংবাদদাতা:
বোরকা ও নেকাব পরে নারী সেজে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে ধরা পড়েছেন এক যুবক। তবে পর মুহূর্তেই ঘটনাস্থলে থাকা জনগণের তোপের মুখে সেখান থেকে তাকে নিরাপদে পাঠিয়ে দেওয়া হয়।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে বুধবার রাতে উপজেলার নজিপুর বাজার এলাকার ‘মামুন ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাতে পাম্পে গ্রাহকদের প্রচুর ভিড় ছিল। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়েছে যানবাহন চালকদের। এমন পরিস্থিতিতে তেল বিক্রি এবং পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় তাদের। হঠাৎ করে বোরকা পরে এক যুবক তেল নিতে আসেন পাম্পে। বিষয়টি প্রথমেই ধরে ফেলেন সাধারণ মানুষ। পরে পরিস্থিতি উত্তেজনার দিকে গেলে ওই যুবককে দ্রুত সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মেসার্স মামুন ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী অভি হোসেন।
অভি হোসেন জানান, তেল সংকটের ফলে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করে তেল নিতে হচ্ছে সাধারণ মানুষকে। নারীদের ক্ষেত্রে আগে তেল পাওয়ার আশায় হয়তো তিনি এই কাজ করেছেন। পরে ফিলিং স্টেশনে থাকা মানুষজন তাকে ধরে ফেলেন। পরিস্থিতি উত্তেজনার দিকে গেলে ওই যুবককে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়।
পত্মীতলা থানার ওসি নিয়ামুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ ছিল। দ্রুত সবকিছু ঘটে গেছে। তাই এ বিষয়ে তাৎক্ষণিক জানতে পারিনি। পরে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এমন ঘটনা যেন আর না ঘটে সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দুত্ববাদী প্রতারক হরিদাস গ্রেফতার
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না -প্রধানমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চীনের অর্থায়নে ২০ হাসপাতাল, যুক্ত হবে ২১ হাজার শয্যা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব হারিয়ে পরের ঘরে তারা, মেলেনি ত্রাণের সহায়তা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়ছে আমদানি, বৈদেশিক মুদ্রাবাজারে চাপের আশঙ্কা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)