৬ বিভাগে বৃষ্টির আভাস: উপকূলীয় এলাকায় ভারী বর্ষণের শঙ্কা
আল ইহসান ডেস্ক:
রাজধানী ঢাকাসহ দেশের ছয়টি বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) (৭ জুলাই) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের উপকূলীয় জেলাগুলোতে বেশি বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও অতিভারি বর্ষণ হচ্ছে। অন্যদিকে, রংপুর ও রাজশাহীতে বৃষ্টির পরিমাণ সবচেয়ে কম; রংপুরে আবহাওয়া অফিসের ৫টি স্টেশনে গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, দেশের স্থলভাগে একটি লঘুচাপ বিরাজ করছে। আজ মঙ্গলবারও রংপুর ও রাজশাহী বিভাগ ছাড়া বাকি ছয়টি বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। ৯ জুলাইয়ের পর বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।