বৈশ্বিক হেলাখেলার মধ্যে পড়ে গেছি আমরা -পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ধনী দেশগুলো চীনের উন্নয়ন সহ্য করতে পারে না। ভৌগলিক অবস্থান ও উন্নয়নের কারণে বাংলাদেশও বিদেশিদের কাছে অধিক গুরুত্ব পাচ্ছে। এ কারণে বৈশ্বিক হেলাখেলার মধ্যে পড়ে গেছি আমরা।
গতকাল জুমুয়াবার সিলেট সদর উপজেলা পরিষদের ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশে নির্বাচনের সময় হলেও বাংলাদেশ বিদেশিদের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে।
আবদুল মোমেন বলেন, একটি দল ও তাদের প্রবাসী সহযোগিরা বাংলাদেশ নিয়ে বিদেশিদের কাছে অপপ্রচার চালাচ্ছে। তারা হচ্ছে নালিশ পার্টি।
বিদেশে অর্থপাচার আওয়ামী লীগ চায় না উল্লেখ করে তারেক রহমানকে ইঙ্গিত করে মন্ত্রী আরও বলেন, অনেকে বছরের পর বছর বিদেশে আয়েশ করছেন।
এর আগে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও স্বচ্ছ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।