বৈধভাবে জমি কিনেছেন, কিন্তু নামজারি করেননি! জমি টিকবে কি?
আপনি হয়তো জমি কিনেছেন সঠিক নিয়মে, হাতে রয়েছে বৈধ দলিলও। বহুদিন ধরে সেই জমি নিজের দখলেও আছে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ এখনো বাকি নামজারি বা মিউটেশন। আপনি যদি এখনো মিউটেশন না করে থাকেন, তবে ভবিষ্যতে জমির মালিকানা নিয়ে বড় ধরনের জটিলতায় পড়তে পারেন।
আপনার নামে যদি খতিয়ানে কোনো তথ্য না থাকে, তবে যাদের নামে খতিয়ান আছে, তারা আইনি দাবি করতে পারেন জমির মালিকানা নিয়ে। তখন প্রশ্ন উঠবে জমির দলিল বড়, না খতিয়ান?
এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দলিল ও খতিয়ান দুটোই সমান গুরুত্ব বহন করে। দলিল হলো মালিকানা হস্তান্তরের লিখিত প্রমাণ, যেখানে ক্রেতা-বিক্রেতার মধ্যে জমি বিক্রির বৈধতা নির্ধারিত হয়। অন্যদিকে, খতিয়ান হলো সরকার পরিচালিত জরিপে জমির দখল ও মালিকানার তথ্য অন্তর্ভুক্তির নথি।
মালিকানা বদলায়, জমির পরিমাণ নয়:
জমির পরিমাণ কখনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় মালিকানার। আর মালিকানা পরিবর্তন হতে পারে বিক্রির মাধ্যমে দলিল সূত্রে, কিংবা উত্তরাধিকার সূত্রে ওয়ারিশান হিসেবে। কিন্তু দলিল করলেই মালিকানা নিশ্চিত হয় না, খতিয়ানেও সেই পরিবর্তন আনতে হয়। আর এ জন্যই জরুরি হয়ে পড়ে নামজারি।
কখন এবং কিভাবে করবেন নামজারি?
জমির দলিল সম্পন্ন হওয়ার পরপরই কর পরিশোধ করে সংশ্লিষ্ট ভূমি অফিসে সার্টিফাইড কপি জমা দিয়ে নামজারি আবেদনের প্রক্রিয়া শুরু করা উচিত। কারণ, যদি পূর্বের মালিক বা তার ওয়ারিশদের নামে খতিয়ান থেকে যায়, তাহলে ভবিষ্যতে তারা দাবি করে বসতে পারে সেই জমির মালিকানা।
যদিও অনেক পরে হলেও আপনি চাইলে নামজারি করতে পারবেন। আপনার হাতে যদি বৈধ দলিল, খাজনা রশিদ ও প্রয়োজনীয় কাগজপত্র থাকে, তবে আবেদন করে নিজ নামে রেকর্ডভুক্ত করা সম্ভব।
নামজারিতে ভুল ধরা পড়লে কি করবেন?
নামজারির সময় যদি দেখা যায় দলিলের মৌজা, দাগ, খতিয়ান বা অন্য কোনো তথ্য ভুল আছে, তাহলে সেই ভুল সংশোধনের সুযোগ রয়েছে। এ জন্য আপনাকে যেতে হবে সাব-রেজিস্ট্রি অফিসে। সেখানে গিয়ে ‘ভ্রুম সংশোধনের দলিল’ তৈরি করতে হবে। তবে এই কাজে দলিলদাতা কিংবা তার ওয়ারিশদের সরাসরি উপস্থিত থাকতে হবে। অন্যথায়, আপনাকে দেওয়ানি আদালতে মামলা করে সংশোধন করাতে হবে।
মিউটেশনে অনিয়ম করলে কি হতে পারে?
ভুল তথ্য দিয়ে বা ঘুষের মাধ্যমে নামজারি করালে ভবিষ্যতে দলিল ও জমি উভয় নিয়েই আইনি জটিলতায় পড়তে হতে পারে। আদালতে এমন অসংখ্য মামলা প্রতিনিয়ত দেখা যায় যেখানে মিউটেশনের অনিয়মের কারণে প্রকৃত মালিকানাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
সুতরাং, জমি কিনে শুধু দলিল করলেই হবে না। সেই জমির খতিয়ানেও নিজের নাম উঠানো জরুরি। দলিল এবং খতিয়ান দুটোকেই সমান গুরুত্ব দিয়ে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে নামজারি সম্পন্ন করাই হলো জমির প্রকৃত মালিকানা নিশ্চিত করার একমাত্র পথ। এখনই ব্যবস্থা না নিলে, ভবিষ্যতে জমি নিয়ে দুর্ভোগ এড়ানো কঠিন হয়ে পড়বে।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।