বেসরকারি খাতে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ ১০ বিলিয়ন ডলারের নিচে
, ৮ই রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ আশির, ১৩৯২ শামসী সন , ৯ মার্চ, ২০২৫ খ্রি:, ২২ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বেসরকারি খাতে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ গত চার বছরের মধ্যে সর্বনি¤œ পর্যায়ে নেমেছে। ২০২৫ সালের জানুয়ারিতে এই খাতে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ দাঁড়িয়েছে ৯৮০ কোটি ডলার। অর্থাৎ আলোচ্য এ সময়ের মধ্যে খাতটিতে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ ১০ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। বিদেশি ঋণের সুদের হার বেড়ে যাওয়া, ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া, বাংলাদেশের কান্ট্রি রেটিং কমিয়ে দেয়া ও রাজনৈতিক অস্থিরতায় বিদেশি ঋণে ব্যবসায়ীদের আগ্রহ না থাকার কারণে স্বল্পমেয়াদি বিদেশি ঋণ কমেছে বলে জানান খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা।
স্বল্পমেয়াদি বিদেশি ঋণ কমার জন্য বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছেন খাত সংশ্লিষ্টরা। এগুলো হলো- বৈশ্বিক ঋণের সুদের হার বৃদ্ধি, ডলারের ক্রমাগত দরবৃদ্ধিতে টাকার মান কমে যাওয়া, কড়াকড়িসহ বিভিন্ন কারণে আমদানির পরিমাণ হ্রাস, দেশের ঋণমাণ কমে যাওয়াসহ রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায়ীদের বিদেশি ঋণে অনাগ্রহ।
সাধারণ বিদেশি উৎস থেকে সর্বোচ্চ এক বছর মেয়াদের জন্য তহবিল ঋণ নেয়াকে স্বল্পমেয়াদি ঋণ হিসেবে ধরা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য আমদানিকারকরা বিদেশি ঋণদাতাদের থেকে ঋণ নেন, যা বায়ার্স ক্রেডিট নামেও পরিচিত। আমদানি দায় পরিশোধে ব্যাংকগুলোও বিদেশি উৎস থেকে স্বল্পমেয়াদি ঋণ গ্রহণ করে থাকে।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, দেশে রাজনৈতিক অস্থিরতা ও বেনামি-জালিয়াতির মাধ্যমে ঋণ বিতরণ কমে এসেছে। এর পাশাপাশি দুর্বল হিসেবে চিহ্নিত ও পর্ষদে পরিবর্তন হয়েছে এমন ব্যাংকগুলোর ঋণ প্রদান বন্ধ ছিল, এসব কারণে এমন পরিস্থিতি দেখা দিয়েছে। এই ব্যাংকগুলো অবশ্য আমানতকারীদের টাকার চাহিদা মেটাতেই এখন হিমশিম খাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)