বেসরকারি খাতে যাচ্ছে পূর্বাঞ্চলের আরও ৩ ট্রেন
, ১৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ রবি, ১৩৯৪ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
পূর্বাঞ্চলের আরও তিনটি ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় হস্তান্তরের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ময়মনসিংহ-জারিয়াঝাঞ্জাইল রুটের জারিয়া লোকাল, ঢাকা-নারায়ণগঞ্জ রুটের নারায়ণগঞ্জ কমিউটার এবং ঢাকা-নরসিংদী রুটের নরসিংদী কমিউটারকে এই প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে। নতুন তিনটি ট্রেন যুক্ত হলে পূর্বাঞ্চলে বেসরকারি খাতে পরিচালিত ট্রেনের মোট সংখ্যা দাঁড়িয়ে হবে ১১টিতে।
বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ইতিমধ্যে বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগের লক্ষ্যে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। প্রকাশিত বিজ্ঞপ্তির আওতায় আগামী ৫ অক্টোবর পর্যন্ত দরপত্র সংগ্রহ এবং ৬ অক্টোবর তা জমা দেওয়া যাবে। সময়সূচি অনুযায়ী, জারিয়া লোকাল দৈনিক চার জোড়া, নারায়ণগঞ্জ কমিউটার আট জোড়া এবং নরসিংদী কমিউটার এক জোড়া চলাচল করে থাকে।
রেলওয়ের বাণিজ্যিক বিভাগের তথ্যানুযায়ী, বেসরকারি খাতে পরিচালনার মাধ্যমে ট্রেনগুলো থেকে রাজস্ব আদায়ের পরিমাণ বহুগুণ বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে। পূর্বে সরকারি ব্যবস্থাপনায় থাকা পূর্বাঞ্চলের আটটি ট্রেন থেকে যেখানে ১০ কোটি ৫১ লাখ টাকা রাজস্ব আদায় হতো, বেসরকারি ব্যবস্থাপনায় ছাড়ার পর ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি ৩৩ লাখ টাকায়। এতে আয় বেড়েছে ১৫ কোটি ৮২ লাখ টাকা। বেসরকারি খাতে হস্তান্তরের তালিকায় থাকা নতুন তিনটি ট্রেন থেকে সর্বশেষ অর্থবছরে ১০ লাখ ৯৫ হাজার যাত্রী পরিবহনের বিপরীতে রেলওয়ের আয় হয়েছিল ৪ কোটি ৪৪ লাখ টাকা।
বাণিজ্যিক বিভাগের কর্মকর্তাদের তথ্যমতে, লোকবল সংকটের কারণে প্রতিটি স্টেশনে যাত্রী ব্যবস্থাপনা ও নিয়মিত টিকিট পরীক্ষা নিশ্চিত করা সম্ভব হয় না। ফলে বিপুলসংখ্যক যাত্রী টিকিট ছাড়া কিংবা কম দূরত্বের টিকিট কেটে বেশি পথ ভ্রমণ করেন, যা রেলওয়ের রাজস্ব ক্ষতির অন্যতম কারণ। বেসরকারি খাতে পরিচালনার দায়িত্ব দিলে টিকিট বিক্রয়, পরীক্ষা ও ভাড়া আদায় কার্যক্রম আরও নজরদারির আওতায় আসবে। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত জানায়, তিনটি ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়া হলে আগের তুলনায় অনেক বেশি রাজস্ব পাওয়া যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী পুলিশ হেফাজতে
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্বল হচ্ছে নিম্নচাপ, সারাদেশে বৃষ্টি থাকবে ৫ দিন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মেঘনায় ট্রলারডুবি: ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ৪ জনের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা, তিনজনকে ফেরত পাঠালো বিজিবি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাতিসংঘের মঞ্চে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের শক্ত অবস্থান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশুর আঙুল কেটে দিলেন কনস্টেবল, স্বামী-স্ত্রী গ্রেফতার
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেয়া হবে -প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পৃথক মামলার সাজা একসঙ্গে গণনার সুযোগ নেই -হাইকোর্ট
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত -ডিএমপি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল শেখ হাসিনাকে অনুসরণ করছে -মুক্তিযুদ্ধমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ গুজবের দেশ -ভূমি প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)