পৃথক মামলার সাজা একসঙ্গে গণনার সুযোগ নেই -হাইকোর্ট
, ১৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ রবি, ১৩৯৪ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
একাধিক ফৌজদারি মামলায় পৃথকভাবে দ-িত কোনো ব্যক্তির সাজা আদালতের সুস্পষ্ট নির্দেশনা ছাড়া একইসঙ্গে চলবে না। একটি মামলার সাজা শেষ হওয়ার পরই পরবর্তী মামলার সাজা কার্যকর হবে। তবে কোনো মামলায় বিচার চলাকালে আসামি কারাগারে থাকলে ফৌজদারি কার্যবিধির ৩৫-এ ধারা অনুযায়ী সেই মামলার সাজার মেয়াদ থেকে ওই সময় বাদ যাবে।
চেক ডিজঅনারের পৃথক ছয়টি মামলায় দ-িত নাসির উদ্দিনের সাজা শেষ হওয়ার পরও কারাগারে আটকে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের রুল খারিজ করে দেওয়া পূর্ণাঙ্গ রায়ে এমন পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট।
রায়ে আদালত বলেছে, ফৌজদারি কার্যবিধির ৩৫-এ ধারা অনুযায়ী বিচার চলাকালে কোনো আসামি যে নির্দিষ্ট মামলায় কারাভোগ করেছেন, কেবল সেই মামলায় আরোপিত সাজার মেয়াদ থেকেই ওই সময় বাদ যাবে।
আদালত আরও বলেছে, পৃথক সেশনস মামলাগুলোতে বিচারিক আদালত সাজা একই সঙ্গে চলার কোনো নির্দেশ দেননি। ফলে ফৌজদারি কার্যবিধির ৩৯৭ ধারা অনুযায়ী প্রতিটি মামলার সাজা ধারাবাহিকভাবে অর্থাৎ একটি সাজা শেষ হওয়ার পর পরবর্তী সাজা কার্যকর হবে।
হাইকোর্ট আরও পর্যবেক্ষণ করে, সংশ্লিষ্ট আইনের বৈধতা চ্যালেঞ্জ করা না হলে রিট এখতিয়ারে ফৌজদারি কার্যক্রম বাতিল করার সুযোগ নেই। একইভাবে রিট এখতিয়ার প্রয়োগ করে বিচারিক আদালতের দেওয়া ফৌজদারি দ-ের রায়েও হস্তক্ষেপ করা যায় না।
রায়ে আদালত নাসির উদ্দিনকে দুই মাসের মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। একই সঙ্গে ছয়টি মামলায় বিচার চলাকালে তার কারাভোগের সময় নির্ধারণ করে একটি ‘ক্যালকুলেশন শিট’ প্রস্তুত করতে তার আইনজীবীকে নির্দেশ দেওয়া হয়।
নিম্ন আদালতের নথি পর্যালোচনা করে ওই হিসাব জেল কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলা হয়েছে। এরপর প্রতিটি মামলায় ফৌজদারি কার্যবিধির ৩৫এ ধারা অনুযায়ী বিচার চলাকালে আটক থাকার সময় সংশ্লিষ্ট মামলার সাজার মেয়াদ থেকে যথাযথভাবে বাদ দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী পুলিশ হেফাজতে
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্বল হচ্ছে নিম্নচাপ, সারাদেশে বৃষ্টি থাকবে ৫ দিন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মেঘনায় ট্রলারডুবি: ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ৪ জনের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা, তিনজনকে ফেরত পাঠালো বিজিবি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাতিসংঘের মঞ্চে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের শক্ত অবস্থান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশুর আঙুল কেটে দিলেন কনস্টেবল, স্বামী-স্ত্রী গ্রেফতার
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেয়া হবে -প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত -ডিএমপি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল শেখ হাসিনাকে অনুসরণ করছে -মুক্তিযুদ্ধমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ গুজবের দেশ -ভূমি প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যারা তাঁবেদার রাষ্ট্র করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে -রিজভী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)