জাতিসংঘের মঞ্চে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের শক্ত অবস্থান
, ১৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ রবি, ১৩৯৪ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের প্রতি বাংলাদেশের অখ- সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্বসভার সাধারণ বিতর্কে দেয়া ভাষণে তিনি ফিলিস্তিন জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে ঢাকার জোরালো অবস্থানের কথা বিশ্বমঞ্চে তুলে ধরেন। ভাষণকালে তিনি নিজ দেশের সার্বিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে সরকারের ঘোষিত তিন দফা '৩-আর' কৌশলের রূপরেখাও বিস্তারিতভাবে প্রকাশ করেন।
ফিলিস্তিনিদের ওপর চলমান দীর্ঘ দুর্ভোগে গভীর উদ্বেগ প্রকাশ করে বিশ্বনেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আত্মনিয়ন্ত্রণ অধিকার ও একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ তাদের যেকোনো ন্যায়সংগত দাবিকে বাংলাদেশ সমর্থন করে যাবে।
মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলতে থাকা যুদ্ধ ও অস্থিরতা প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, মানবসৃষ্ট সংকটগুলোর কারণে বিশ্বজুড়ে অস্থিরতা, বাস্তুচ্যুতি ও মানবিক জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি জ্বালানি নিরাপত্তাহীনতা, সরবরাহ চেইনের ব্যাঘাত এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মাধ্যমে বিশ্ব অর্থনীতিও চাপের মুখে পড়ছে।
এই কঠিন সংকট নিরসনে কোনো শক্তিপ্রয়োগ নয়, বরং সংলাপ, কূটনীতি এবং পারস্পরিক আলোচনার পথ ধরে সব ধরনের আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী পুলিশ হেফাজতে
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্বল হচ্ছে নিম্নচাপ, সারাদেশে বৃষ্টি থাকবে ৫ দিন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মেঘনায় ট্রলারডুবি: ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ৪ জনের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা, তিনজনকে ফেরত পাঠালো বিজিবি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশুর আঙুল কেটে দিলেন কনস্টেবল, স্বামী-স্ত্রী গ্রেফতার
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেয়া হবে -প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পৃথক মামলার সাজা একসঙ্গে গণনার সুযোগ নেই -হাইকোর্ট
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত -ডিএমপি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল শেখ হাসিনাকে অনুসরণ করছে -মুক্তিযুদ্ধমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ গুজবের দেশ -ভূমি প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যারা তাঁবেদার রাষ্ট্র করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে -রিজভী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)