শিশুর আঙুল কেটে দিলেন কনস্টেবল, স্বামী-স্ত্রী গ্রেফতার
, ১৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ রবি, ১৩৯৪ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
পুলিশ কনস্টেবলের চার বছর বয়সী মেয়ের সঙ্গে ধাক্কাধাক্কি হয় সাত বছরের এক শিশুর। ঘটনাটি মানতে না পেরে খাটের পায়ার ওপর হাত রেখে হাসুয়া দিয়ে ওই শিশুর ডান হাতের আঙুলের একাংশ কেটে বিচ্ছিন্ন করে দিয়েছেন পুলিশ কনস্টেবল। গুরুতর অবস্থায় শিশুটিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নাটোর শহরের একটি এলাকায় ঘটনাটি ঘটে। রাতেই আহত শিশুর বাবা বাদী হয়ে নাটোর সদর থানায় মামলা করেন। ওই মামলায় গতকাল জুমুয়াবার (২৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ সদস্য সাকিল আহমেদ ও তার স্ত্রীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, গ্রেফতার পুলিশ কনস্টেবল শাকিল আহমেদ নাটোরে কর্মরত। সে স্ত্রী ও মেয়েকে নিয়ে ভুক্তভোগী ওই শিশুর বাবার বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতো। ঘটনার পর দরজায় তালা লাগিয়ে বাড়ি থেকে আত্মগোপন করে ওই পুলিশ কনস্টেবল ও তার স্ত্রী।
ওই বাড়িতে পারিবারিকভাবে পিকনিকের আয়োজন করা হয়েছিল বুধবার রাতে। অভিযুক্ত কনস্টেবলের চার বছর বয়সী মেয়েও ছিল সেখানে একসঙ্গে হাসিখুশিকরছিল। এক পর্যায়ে শিশু দুটির মধ্যে ধাক্কাধাক্কি হয়। শিশুদের এই ঘটনা পারিবারিকভাবে মীমাংসাও করা হয়।
তবে ঘটনাটি পুষে রেখেছিলো ওই কনস্টেবল। পরদিন বৃহস্পতিবার দুপুরে ওই পুলিশ কনস্টেবল শিশুটিকে জোর করে তার বাসায় নিয়ে যায়। কিছুক্ষণ পরে সেখান থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে ওই শিশু। এ সময় শিশুটির ডান হাতের একটি আঙুল বিচ্ছিন্ন পাওয়া যায়। ওই আঙুল দিয়ে রক্ত ঝরছিল।
বাড়িতে ফিরে শিশুটি তার মাকে জানায়, খাটের পায়ার ওপর হাত রেখে তরকারি কাটার হাঁসুয়া দিয়ে তার আঙুল কেটে দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে সত্যতা নিশ্চিতের জন্য ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাসায় তালা দেওয়া ছিল। পর্যায়ে পুলিশ তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে মেঝে ও খাটের পাটাতনে রক্তের দাগ দেখতে পায়। মেঝের এক পাশে বিচ্ছিন্ন আঙুলের একটি অংশও পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী পুলিশ হেফাজতে
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্বল হচ্ছে নিম্নচাপ, সারাদেশে বৃষ্টি থাকবে ৫ দিন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মেঘনায় ট্রলারডুবি: ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ৪ জনের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা, তিনজনকে ফেরত পাঠালো বিজিবি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাতিসংঘের মঞ্চে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের শক্ত অবস্থান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেয়া হবে -প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পৃথক মামলার সাজা একসঙ্গে গণনার সুযোগ নেই -হাইকোর্ট
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত -ডিএমপি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল শেখ হাসিনাকে অনুসরণ করছে -মুক্তিযুদ্ধমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ গুজবের দেশ -ভূমি প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যারা তাঁবেদার রাষ্ট্র করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে -রিজভী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)