ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী পুলিশ হেফাজতে
, ১৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ রবি, ১৩৯৪ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
মাগুরার শ্রীপুরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত স্ত্রী ফারজানা আক্তারকে (২৭) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
গতকাল জুমুয়াবার ভোরে শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামে এ হত্যাকা- ঘটে।
নিহত রাব্বি মন্ডল (৩২) ওই গ্রামের নজরুল মন্ডলের ছেলে। তিনি পেশায় বালু ব্যবসায়ী। তার পাঁচ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। অভিযুক্ত স্ত্রী ফারজানা আক্তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে রাব্বি মন্ডল ও তার স্ত্রী ফারজানা আক্তারের মধ্যে কলহ চলছিল। এর জের ধরে জুমুয়াবার ভোরে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় রাব্বির গলা ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের দাবি, জুমুয়াবার সকাল আনুমানিক ৮টার দিকে ফারজানার বাবা ফয়জার তাদেরকে ফোন করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া ও মারামারির কথা জানান। খবর পেয়ে রাব্বির বাবা বাড়িতে গিয়ে ছেলের রক্তাক্ত মরদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন।
হত্যাকা-ের পর ফারজানা আক্তার তার বাবার বাড়ি শ্রীপুর উপজেলার আমতৈল গ্রামে চলে যান বলে জানা গেছে। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। হত্যাকা-ে ব্যবহৃত একটি দাও জব্দ করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দুর্বল হচ্ছে নিম্নচাপ, সারাদেশে বৃষ্টি থাকবে ৫ দিন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মেঘনায় ট্রলারডুবি: ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ৪ জনের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা, তিনজনকে ফেরত পাঠালো বিজিবি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাতিসংঘের মঞ্চে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের শক্ত অবস্থান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশুর আঙুল কেটে দিলেন কনস্টেবল, স্বামী-স্ত্রী গ্রেফতার
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেয়া হবে -প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পৃথক মামলার সাজা একসঙ্গে গণনার সুযোগ নেই -হাইকোর্ট
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত -ডিএমপি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল শেখ হাসিনাকে অনুসরণ করছে -মুক্তিযুদ্ধমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ গুজবের দেশ -ভূমি প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যারা তাঁবেদার রাষ্ট্র করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে -রিজভী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)