বেরোবি’তে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, ২ শিক্ষক ও ৭২ শিক্ষার্থী বহিষ্কার
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দুই শিক্ষকসহ সাত কর্মকর্তা-কর্মচারীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। সেইসঙ্গে তারাসহ ৭২ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বেরোবির সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী জানিয়েছেন।
এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী সিন্ডিকেট সভার সিদ্ধান্ত ঘোষণা করেন।
উপাচার্য জানান, এখন থেকে কোনও শিক্ষক কর্মকর্তা কর্মচারী দলীয় রাজনীতি করতে পারবে না। সেইসঙ্গে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিট বাণিজ্য পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেইসঙ্গে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীসহ শতাধিক ৫ আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন- তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।