বেনজীরের রিসোর্টের মাছ চুরি করে বিক্রির চেষ্টা
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীরের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের পুকুর থেকে মাছ চুরির চেষ্টা হয়েছে। আদালতের ক্রোক করা রিসোর্টটির পুকুর থেকে চুরির এই চেষ্টা হাতেনাতে ধরে ফেলে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জব্দ করা হয় প্রায় ৬০০ কেজি মাছ। এ ঘটনায় মামলাও হয়েছে।
গোপন সংবাদ পেয়ে দুদকের গোপালগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় অভিযান চালিয়ে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোর ৫টার দিকে মাছগুলো জব্দ করে। দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়।
সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বলেন, বেনজীর আহমেদের ক্রোক ও ফ্রিজকৃত সম্পদের রিসিভার নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। ক্রোক হওয়া সম্পত্তির মধ্যে রিসোর্টের অভ্যন্তরে পুকুরের মাছসহ বিভিন্ন সম্পদ চুরি হওয়ার খবরে গোপালগঞ্জের দুদকের একটি টিম রিসোর্টে অভিযান চালায়। সেখানে মাছ ধরার প্রমাণ পাওয়া যায়। এসময় ৫৫৫ কেজি তেলাপিয়া মাছ ও ৩৭.৫০ কেজি কাতল মাছ জব্দ করা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।