বেনজীরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা কমিটির অগ্রগতি প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট। দুই মাসের মাসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ বিষয়ে করা রিট আবেদনের শুনানির শেষে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিচারক নজরুল ইসলাম তালুকদার ও বিচারক কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
গত রোববার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।