বেনজীরের চোখ ধাঁধানো বাংলোবাড়ি, খোঁজ মিললো আরও সম্পদের
রাজধানীর অদূরে প্রায় ১০ কোটি টাকার চোখ ধাঁধানো বাংলোবাড়ি। পূর্বাচল সংলগ্ন রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটির একমাত্র এই বাংলোবাড়িটি দেখলেই মনে হবে, কোনো অভিজাত ব্যক্তি বা পরিবারের প্রমোদস্থল। বাড়িটি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের। এটি নির্মাণে ব্যবহার করা হয়েছে বিদেশ থেকে আমদানি করা মূল্যবান মার্বেলপাথর, টাইলস ও গ্লাস। বৃষ্টিবিলাসের জন্য বাড়িটিতে আছে বিদেশি ঢেউটিনের চালা।
দুদকের হিসাবে, জমিসহ ওই বাড়িটির প্রকৃত মূল্য ৪৫ কোটি টাকার বেশি। কিন্তু বেনজীর ওই ২৪ কাঠা জমির মূল্য দেখিয়েছেন মাত্র ২৪ লাখ ৫০ হাজার টাকা। দুদক বলছে, বেনজীর এই চারটি প্লট কিনেছেন আইজিপি হিসেবে অবসরে যাওয়ার ঠিক একদিন আগে, ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর।
গত এপ্রিল মাসের শেষ নাগাদ দুদক বেনজীরের অবৈধ আয় নিয়ে অনুসন্ধান শুরু করলে বাংলোবাড়িটিতে থাকা তিনটি বিলাসবহুল গাড়ি, বাড়ির ভেতরে থাকা দামি অসবাব ও মিনি চিড়িয়াখানা রাতের বেলায় গোপনে সরিয়ে ফেলা হয় বলে জানান স্থানীয় চা-দোকানি মিনহাজ উদ্দিন।
এদিকে, আদালত বেনজীরের রূপগঞ্জের বাংলোটি ছাড়াও উত্তরায় ৩ কাঠা জমি, বাড্ডায় ৩৯.৩০ কাঠা জমিতে দুটি ফ্ল্যাট, বান্দরবান জেলায় ২৫ একর জমি, আদাবর থানায় পিসি কালচার হাউজিংয়ে বেনজীরের স্ত্রী জিশানের নামে নিবন্ধিত ছয়টি ফ্ল্যাট, গুলশানে তার বাবার কাছ থেকে পাওয়ার অভ অ্যাটর্নির মাধ্যমে প্রাপ্ত একটি ৬ তলা ভবন এবং সিটিজেন টিভি ও টাইগার অ্যাপারেলসের শেয়ার জব্দ করার নির্দেশ দিয়েছে। এছাড়া এর আগেও দুই দফায় গত ২৩ ও ২৬ মে বেনজীর পরিবারের বেশ কিছু সম্পদ জব্দের নির্দেশ দেয় আদালত।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।