যানজট নেই, গাড়ি সংকট দেখিয়ে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ
ঈদুল আজহার আর মাত্র ১ দিন বাকি। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের চাপে মহাসড়কগুলোতে বাড়ছে যান চলাচল। যাত্রীর চাপ থাকলেও এখন পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে কোনো যানজট দেখা যায় নি। যাত্রীরা নির্বিঘেœ নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারছেন।
আদমজী ইপিজেডসহ গার্মেন্টসগুলো বন্ধ ঘোষণা করার পর চাপ বাড়ার আশঙ্কা করছে পরিবহন সংশ্লিষ্টরা। যাত্রীদের অভিযোগ গাড়ি সংকট দেখিয়ে নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি আদায় করা হচ্ছে।
এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে কয়েকজন কাউন্টার কর্মকর্তাকে জিজ্ঞেসাবাদ ও টিকিটের লিস্ট চেক করার জন্যে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দীন।
মহাসড়কের শিমরাইল মোড় ও মৌচাক বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, নিজেদের পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সকাল থেকেই ঘরমুখো মানুষেরা বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছেন। অনেক যাত্রী আবার বাসের একাধিক টিকিট কাউন্টারে ঘুরাঘুরি করেও সীট পাচ্ছে না। এই সুযোগে যাত্রীদের জিম্মি করছে কাউন্টার মালিকপক্ষ। কিছু কিছু স্থানে প্রায় দ্বিগুণ ভাড়া গুনছেন হচ্ছে যাত্রীদের। বিকল্প হিসেবে অনেকে আবার অধিক ভাড়ায় বেছে নিচ্ছেন মাইক্রোবাসও।
মহাসড়কের চিটাগাংরোড অংশে দায়িত্বরত সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এএসআই) কামরুল হাসান জানান, ঘরমুখো মানুষের যাত্রা সুন্দর রাখতে আমরা সকাল থেকেই তাৎপর রয়েছি। মানুষ নির্ভয়ে গন্তব্যে পৌঁছাতে পারছে। সড়কে আমাদের নজরদারি রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মহাসড়কের শিমরাইল মোড়স্থ টিকিট কাউন্টারগুলোর একাধিক টিকিট বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের গাড়ির সকল টিকিট বিক্রি হয়ে গেছেন। আজ অনেক যাত্রী এসে ফিরে যাচ্ছে। বৃহস্পতিবার থেকেই যাত্রীর প্রচুর চাপ। এ সময় অধিক ভাড়া আদায়ের বিষয়টি অস্বীকার করেন তারা।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।