বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের কর্মবিরতি
, ২১শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯০ শামসী সন , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ৩০শে মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
সাভারে একটি পোশাক কারখানায় এক মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় এইচআর টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকরা এ কর্মবিরতি পালন করছেন।
শ্রমিকরা জানান, এইচআর টেক্সটাইল লিমিটেডের প্রায় ৫ হাজার শ্রমিক তাদের গত জানুয়ারি মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি করে আসছিলেন কয়েকদিন ধরে। তাদের দাবি না মানায় এবং কারখানা কর্তৃপক্ষ গাফলতি করায় শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান কর্মবিরতি পালন করছেন।
এ বিষয়ে এইচআর টেক্সটাইল লিমিটেড কারখানার প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, শ্রমিকদের এমন করতে কোনো ইস্যু প্রয়োজন হয় না। আমরা শ্রমিকদের ছুটি দিয়ে দিয়েছি। সেই সঙ্গে তাদের বেতনও দিয়ে দেওয়া হয়েছে।
গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব বলেন, কারখানাটিতে বেতন-ভাতা নিয়ে একটু সমস্যা হচ্ছে। কয়েক মাস ধরে কাজ একদম কম, যে কারণে এই সমস্যা তৈরি হয়েছে। এমনিতেই বেশিরভাগ কারখানায় কাজ কম তাই বেতন-ভাতা পরিশোধ করতে সমস্যা হচ্ছে।
শিল্প পুলিশ-১ এর উপ-পরিদর্শক (এসআই) কোরবান আলী বলেন, শ্রমিকরা জানুয়ারি মাসের বেতনের জন্য কর্মবিরতি পালন করেছেন। পরবর্তীকালে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দেওয়ার একটি নির্দিষ্ট সময় দিয়ে কারখানার আজকের মতো ছুটি ঘোষণা করেছে। পরে শ্রমিকরা যে যার মতো বাসায় চলে গেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)