ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নিতো তারা
, ২১শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯০ শামসী সন , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ৩০শে মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নওগাঁর বদলগাছী থেকে প্রতারক চক্রের হোতাসহ তিন জনকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গ্রেফতাররা সামজসেবা অফিসে চাকরির প্রলোভন দেখিয়ে ও ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নিতেন বলে জানায় র্যাব।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভানদারপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সাল থেকে আটকরা একটি প্রতারক সিন্ডিকেট হিসেবে কাজ করছিল। এর মধ্যে নাজমুল হক হোতা আর জামাল উদ্দিন ও সালাম সরদার তার সহকারী হিসেবে জাল দলিল তৈরি ও টাকা আদায়ের কাজ করতেন। ২০২২ সালে নাজমুল চাকরি দেওয়ার নাম করে ভিকটিম শহিদুল ইসলামের কাছ থেকে ১০ লাখ টাকা নেন। পরে জামাল উদ্দিনের মাধ্যমে মিথ্যা নিয়োগপত্র দেন। পরবর্তীতে জয়পুরহাট জেলার আক্কেলপুর সমাজসেবা অফিসে ওই চাকরিতে যোগ দিতে গেলে তিনি ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন। এরপর ভুক্তভোগী বাদী হয়ে জয়পুরহাট র্যাব ক্যাম্পে অভিযোগ করলে র্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে জাল কাগজপত্রসহ ওই সিন্ডিকেটকে আটক করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক নাজমুল হক সমাজসেবা অফিসের পিয়নের চাকরি করতো। পরে অবসরে গিয়ে সেই সুযোগ কাজে লাগিয়ে চাকরির নিরাপত্তার মিথ্যা আশ্বাস ও সমাজসেবা অফিসের ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। আটকদের বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)