অবিলম্বে হকারদের নীতিমালা ও আইন প্রণয়নের দাবি
, ২১শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯০ শামসী সন , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ৩০শে মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
অবিলম্বে হকারদের একটি জাতীয় নীতিমালা ও আইন প্রণয়নসহ ৬ দফা দাবি জানিয়েছেন হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে হকারদের জন্য জাতীয় নীতিমালা ও আইন প্রণয়নের দাবিতে এক যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে লেবার অ্যাট ইনফরমাল ইকোনমি এবং বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ। উক্ত সংবাদ সম্মেলন এসব দাবি জানান তারা।
লেবার অ্যাট ইনফরমাল ইকোনমির ভাইস চেয়ারম্যান মুহম্মদ কামাল সিদ্দিকী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, হকার-বাংলাদেশের শহুরে জীবনে শ্রমজীবী ও পেশাজীবীদের মধ্যে একটি সুপরিচিত নাম। কর্মহীনতা ও বেকারত্ব থেকে হকারদের সৃষ্টি। এই বেকাররা আত্ম-কর্মসংস্থানের উপায় হিসেবে স্বেচ্ছায় এই পেশা গ্রহণ করে। ফলে সরকারের ওপর বেকারদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির চাপ হ্রাস পায়, অন্যদিকে দেশের নিম্ন আয়ের মানুষরা স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে তাদের দৈনন্দিন চাহিদা মেটানোর সুযোগ পায়।
হকারদের যথাযথ পুনর্বাসনের কথা উল্লেখ করে তিনি বলেন, হকারদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করে তাদের এ পেশা থেকে উচ্ছেদের কোনও উপায় নেই। তাই হকারদের যথাযথ পুনর্বাসনের মাধ্যমে উচ্ছেদ করতে হবে এবং তাদের স্বার্থবিরোধী সকল আইন বাতিল করে স্বার্থ রক্ষায় জাতীয় নীতি ও আইন প্রণয়নসহ ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।
তাদের দাবিগুলো হলো- হকার ও ফুটপাত ব্যবসায়ীদের পূনর্বাসনের জন্য জাতীয় নীতিমালা ও আইন প্রণয়ন করতে হবে; পূনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা যাবে না; হকার ও ফুটপাত ব্যবসায়ীদের পূনর্বাসনের জন্য সরকারকে হকারদের নিবন্ধন করতে হবে; হকার ও ফুটপাত ব্যবসায়ীদের পেশাকে ‘অর্থনৈতিক কাজ’ হিসেবে স্বীকৃতি দিতে হবে; হকার ও ফুটপাত ব্যবসায়ীদের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি নিশ্চিত করতে হবে; হকার ও ফুটপাত ব্যবসায়ীদেরকে সার্বজনীন পেনশন সুবিধার আওতায় আনতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)