ভারতে মুসলিমবিদ্বেষ:
বেঙ্গালুরুতে মুসলিম শ্রমিকদের ওপর পুলিশের নৃশংসতা
, ০৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৭ আগস্ট, ২০২৬ খ্রি:, ০২ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
বেঙ্গালুরুতে হাজার হাজার মুসলমান শ্রমিকদের বেআইনিভাবে আটক, মারধর এবং জোরপূর্বক নাগরিকত্বের প্রমাণ দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, বেঙ্গালুরুতে অবৈধ বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করার অভিযানের নামে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া (বিশেষ করে মুর্শিদাবাদ জেলার) বাংলাভাষী মুসলিম ভারতীয় নাগরিকদের অযৌক্তিকভাবে হেনস্থা ও আটক করা হচ্ছে।
দৈনিক মজুরিভিত্তিক কাজ করা এই বাঙালি অভিবাসী শ্রমিকদের চেহারা ও ভাষা বাংলাদেশিদের সঙ্গে মিলে যাওয়ায় তাঁরা 'ভুল পরিচয়ের' শিকার হচ্ছেন এবং অহেতুক পুলিশি হয়রানির মুখোমুখি হচ্ছেন।
বৈধ পরিচয়পত্র থাকার পরও সেখানকার মুর্শিদাবাদের অধিবাসীদের বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হয়েছে।
এ পর্যন্ত বেঙ্গালুরুর অন্তত ৯টি থানা এলাকায় নারী ও শিশুসহ মোট ৯৫৫ জন বাংলাভাষীকে আটক করা হয়েছে। ওয়ার্থুর থানায় নারীসহ ৪১ জন আটক করা হয়েছে। এর মধ্যে ৩০ বছর বয়সী এক যুবককে চার পুলিশ মারাত্মকভাবে পিটিয়ে জখম করেন বলে অভিযোগ।
বান্ডেপাল্যা থানার চারটি বস্তি এলাকা থেকে নারী ও শিশুসহ ২০০ জনেরও বেশি মুসলিম শ্রমিককে আটক করা হয়েছে। হেব্বাগোডি থানায় প্রায় ১৫০ জন আটক হয়েছে এবং তাঁদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। পারাপ্পানা অগ্রহারা থানায় কুডলু, রায়সন্দ্র, শান্তিপুরা ও চূড়াসন্দ্র থেকে প্রায় ৪০০ জনকে আটক করেছে পুলিশ।
এছাড়া, সোমাসুন্দরাপাল্যা থেকে ৭৫ জন, এইচএএল থানা থেকে ৪০ জন, হোয়াইটফিল্ড থেকে ৪ জন, মহাদেবপুরা থেকে ১৫ জন এবং মারাঠাহাল্লি থানা থেকে ৩০ জন বাংলাভাষী মুসলিম শ্রমিককে আটক করেছে পুলিশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ শতাংশের বেশি
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ শতাংশের বেশি
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভূমি মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন ভুয়া প্রার্থী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে যুবকের মৃত্যু, হাসপাতালে ৪
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সেপ্টেম্বরে সড়ক, নৌ ও রেলপথে ঝরল ৪৫৮ প্রাণ, প্রতিদিন ১৫ মৃত্যু
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুঁজিবাজারে সূচকের বড় পতন, কমেছে ২৯১ কোম্পানির শেয়ার দর
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারি অর্থে বাস্তবায়িত প্রকল্পের নামফলকে কর্মচারীর নাম, স্থানীয়দের ক্ষোভ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একলাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)