বুধবার

হিজরী
১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলারপূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশরোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকপাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকারবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাসরাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহারইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তাঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারেরঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়লআন্তর্জাতিক মানের গবেষণাচর্চায় শিক্ষকদের প্রশিক্ষণ দিলো নোবিপ্রবি

গ্যাস সংকটে বন্ধ শত শত কারখানা, ঝুঁকিতে অর্থনীতি

Asrar প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, বিকাল ৩:৩৩

নিজস্ব প্রতিবেদক:
তীব্র গ্যাস সংকটে দেশের শিল্প খাতে নেমে এসেছে বড় ধরনের স্থবিরতা। কোথাও কারখানার মেশিন পুরোপুরি বন্ধ, কোথাও চলছে অর্ধেক সক্ষমতায়। গ্যাসের সঙ্গে বিদ্যুৎ সংকট যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। স্টিল, সিমেন্ট, কাচ, টেক্সটাইল, ডাইং, স্পিনিং, পোশাক ও নিত্যপণ্য প্রক্রিয়াজাতকরণ; প্রায় সব গ্যাসনির্ভর শিল্পই এখন সংকটে।
প্রায় তিন সপ্তাহ ধরে চলা এই সংকট চতুর্থ সপ্তাহে আরও ভয়াবহ রূপ নিয়েছে। বুধবার জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ নেমে আসে প্রায় ২০৩ কোটি ঘনফুটে। বিপরীতে দৈনিক চাহিদা প্রায় ৩৮৫ কোটি ঘনফুট। ফলে ঘাটতি দাঁড়ায় প্রায় ১৭৭ কোটি ঘনফুট।
শিল্পোদ্যোক্তারা বলছেন, সংকট দ্রুত সমাধান না হলে উৎপাদন, কর্মসংস্থান ও রফতানি; তিন ক্ষেত্রেই বড় ধরনের ক্ষতি হতে পারে। সবচেয়ে বড় আশঙ্কা তৈরি হয়েছে আন্তর্জাতিক ক্রেতাদের অর্ডার ও সময়মতো পণ্য সরবরাহ নিয়ে।
গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপের ৫৭টি কারখানাই বন্ধ রয়েছে। গ্রুপটির চেয়ারম্যান মোস্তফা কামাল জানিয়েছেন, গত ১০ আগস্ট রাত থেকে কারখানাগুলোর উৎপাদন বন্ধ। চিনি, ভোজ্যতেল, গম, আটা, ময়দা, সুজি, সিমেন্ট, কাগজ, এলপিজি, ফিডসহ বিভিন্ন পণ্য উৎপাদন করে মেঘনা গ্রুপ। শুধু নিত্যপণ্য প্রক্রিয়াজাতকরণেরই ১২টি কারখানা রয়েছে।
মোস্তফা কামাল বলেন, কারখানা চালানোর মতো ন্যূনতম গ্যাসও পাওয়া যাচ্ছে না। উৎপাদন বন্ধ থাকলেও বাজারে পণ্যের চাহিদা রয়েছে। ফলে সংকট দীর্ঘ হলে সারা দেশে পণ্য সরবরাহ ব্যবস্থায়ও প্রভাব পড়তে পারে।‘ গ্রুপটিতে ৬৫ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী কাজ করেন।
গ্যাসের অভাবে টি কে গ্রুপের ২৮টি প্রক্রিয়াজাতকারী কারখানার মধ্যে প্রায় ২০টি বন্ধ রয়েছে। চালু থাকা কয়েকটি কারখানাতেও স্বাভাবিক উৎপাদন হচ্ছে না।
নাবিল গ্রুপের প্রায় ২০টি কারখানায় উৎপাদন সক্ষমতা ৪০ থেকে ৫০ শতাংশে নেমে এসেছে। বিকল্প জ্বালানি ব্যবহার করে উৎপাদন চালু রাখলেও এতে খরচ বেড়ে যাচ্ছে।
শিল্প সংশ্লিষ্টরা বলছেন, গুদামে থাকা পণ্য দিয়ে আপাতত বাজারের চাহিদা মেটানো যাচ্ছে। তবে উৎপাদন বন্ধ থাকলে মজুত দ্রুত কমে যাবে। সংকট দীর্ঘ হলে নিত্যপণ্যের সরবরাহেও সমস্যা দেখা দিতে পারে।
হবিগঞ্জের শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ১৭১টি কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এতে প্রায় দুই লাখ শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন বলে শিল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গাজীপুরেও পরিস্থিতি উদ্বেগজনক। জেলা ও মহানগরে প্রায় সাড়ে ৩ হাজার শিল্পকারখানার মধ্যে গ্যাস সংকটে প্রায় ১২ থেকে ১৫ শতাংশের উৎপাদন বন্ধ। অর্থাৎ প্রায় ৫২৫টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। চালু থাকা বড় কারখানাগুলোরও উৎপাদন প্রায় ৪০ শতাংশ কমে গেছে।
নারায়ণগঞ্জে গ্যাসের চাপ প্রায় শূন্যের কাছাকাছি নেমে যাওয়ায় প্রায় ৪৫০টি ডায়িং কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এসব কারখানা থেকে কাপড় না পাওয়ায় শতাধিক পোশাক কারখানাও বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে।
বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, গ্যাস না থাকায় ডায়িং কারখানা থেকে প্রয়োজনীয় কাপড় পাওয়া যাচ্ছে না। ফলে পোশাক কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে।
সাভার-আশুলিয়াতেও গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় অনেক কম। ফলে বয়লার, ডায়িং, ওয়াশিং ও ফিনিশিং বিভাগ স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। শিল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, চলতি মাসে এ অঞ্চলে কয়েক হাজার শ্রমিক ছাঁটাই হয়েছে।
নরসিংদী ও মাধবদীর প্রায় ৮০ শতাংশ টেক্সটাইল, ডাইং ও প্রিন্টিং কারখানা বন্ধ হয়ে গেছে বলে শিল্প প্রতিনিধিরা জানিয়েছেন। এতে প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে তাঁদের দাবি।
অন্যদিকে দেশের অন্যতম বড় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম তাদের ১০টি প্রধান কারখানার সবকটিই বন্ধ করেছে।
গ্যাসের পর বিদ্যুৎ সংকট যুক্ত হওয়ায় পোশাক ও বস্ত্রশিল্পে উৎপাদন ব্যাপকভাবে কমেছে। বিজিএমইএ’র তথ্য অনুযায়ী, অনেক কারখানায় উৎপাদন প্রায় ৫০ শতাংশে নেমে এসেছে।
বিটিএমএ’র সদস্য বস্ত্রকলগুলোর বড় অংশও বন্ধ রয়েছে। চালু থাকা কারখানাগুলোতে ৩০ শতাংশের বেশি উৎপাদন করা যাচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ডেনিম, ডাইং, ফিনিশিং ও স্পিনিংয়ের মতো গ্যাসনির্ভর খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক কারখানা মাত্র ৩০ শতাংশ সক্ষমতায় উৎপাদন চালিয়ে যাচ্ছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলার নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলার ৬ ঘণ্টা আগে পূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৫) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা… ৬ ঘণ্টা আগে রোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক যুক্তরাজ্য সরকার জানিয়েছে, জবাবদিহি নিশ্চিত করা এবং চলমান মানবিক সংকটের অবসান ঘটাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক… ৬ ঘণ্টা আগে পাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে বাংলাদেশের জাতীয় সংসদের স্পি… ৬ ঘণ্টা আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত … ৬ ঘণ্টা আগে ৫ গ্যাসক্ষেত্রের গ্যাস-কনডেনসেট বিক্রি থেকে মুনাফা ১৪৮ কোটি টাকা ৫ গ্যাসক্ষেত্রের গ্যাস-কনডেনসেট বিক্রি থেকে মুনাফা ১৪৮ কোটি টাকা ১০ ঘণ্টা আগে গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, ৭০ কারখানা ছুটি গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, ৭০ কারখানা ছুটি ১০ ঘণ্টা আগে খামারে হরিণ পালন করে বাণিজ্যিকভাবে বিক্রির পথ তৈরিতে আইন প্রণয়নের উদ্যোগ খামারে হরিণ পালন করে বাণিজ্যিকভাবে বিক্রির পথ তৈরিতে আইন প্রণয়নের উদ্যোগ ১০ ঘণ্টা আগে শীতের শুরুতেই বাড়ছে বায়ুদূষণ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি শীতের শুরুতেই বাড়ছে বায়ুদূষণ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ১০ ঘণ্টা আগে গাজীপুরে পুলিশ বক্স ভাঙচুর, মালামাল বের করে আগুন গাজীপুরে পুলিশ বক্স ভাঙচুর, মালামাল বের করে আগুন ১০ ঘণ্টা আগে ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে ২০ কারখানা বন্ধ ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে ২০ কারখানা বন্ধ ১০ ঘণ্টা আগে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ সফরে প্রধানমন্ত্রী তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ সফরে প্রধানমন্ত্রী ১০ ঘণ্টা আগে