পরিস্থিতির উন্নতি হলে ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিবে মিয়ানমার!
, ০৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৭ আগস্ট, ২০২৬ খ্রি:, ০২ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
মিয়ানমারের সামরিক বাহিনী সমর্থিত-সরকার দাবি করেছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া তিন লাখেরও বেশি রোহিঙ্গা দেশটির পশ্চিম রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের ফিরিয়ে নেওয়া হবে বলেও জানায় তারা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রোহিঙ্গা শরণার্থী সংকট নবম বছরে পদার্পণকালে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা জানায়।
গত কয়েক দশক ধরে মিয়ানমার সেনাবাহিনীর একের পর এক সহিংসতার জেরে দেশটি থেকে এসে বাংলাদেশে বসবাস করছিলেন লাখো রোহিঙ্গা। দেশটির সেনাবাহিনীর ওই অভিযানের ফলে নতুন করে আরও সাত লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে আসে।
মিয়ানমার জানিয়েছে, বাংলাদেশের দেওয়া ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের তালিকা থেকে গত জুলাইয়ের শেষ পর্যন্ত ৪ লাখ ২৬ হাজার ৫৪৫ জন রোহিঙ্গাকে যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইন রাজ্যের বাসিন্দা বলে চিহ্নিত করা হয়েছে।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ১ লাখ ১৩ হাজার ৫০৭ জনের তথ্য যাচাই করা সম্ভব হয়নি এবং ৪ হাজার ২৪১ জন তথাকথিত 'সন্ত্রাসবাদী' কর্মকা-ে জড়িত ছিলেন বলে শনাক্ত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি অপেক্ষাকৃত স্থিতিশীল হলে যাচাইকৃত সাবেক বাসিন্দাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাবে মিয়ানমার।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রাখাইন থেকে দশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ২০১৭ সালের সহিংসতার পর পাঁচ লাখ ৪০ হাজারের বেশি মানুষ বাংলাদেশে প্রবেশ করে এবং দুই লাখেরও বেশি মানুষ উত্তর রাখাইনেই থেকে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইপিইউর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশের জহরত আদিব চৌধুরী
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এলপিজি ও অটোগ্যাসের দাম কেন বাড়ল, কারণ জানাল বিইআরসি
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারি, যুক্তরাষ্ট্রে চীনা নারী গ্রেপ্তার
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪১৪
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইপিইউ’র এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
টুঙ্গিপাড়ায় এনসিপির আহ্বায়কের পদত্যাগ, রাজনীতি না করার অঙ্গীকার
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন জামাত আমির -রাশেদ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি, সঙ্গে ওয়াকিটকি-হ্যান্ডকাফ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারে নৈরাজ্যের মধ্যেই ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উত্তরাঞ্চলের রাস্তা যেন মরণফাঁদ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)