রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

বেগম জিয়াকে রাজনীতি থেকে মাইনাসের ষড়যন্ত্র: মাস্টারমাইন্ড প্রথম আলো-ডেইলি স্টার

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, রাত ১১:৪৫ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:০২
নিজস্ব প্রতিবেদক:
২০০৭ সালে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস এবং বিরাজনীতিকরণের জন্য একটি নীলনকশা তৈরি হয়েছিল। সেই নীলনকশার অন্যতম প্রণেতা ছিল প্রথম আলো এবং ডেইলি স্টার গ্রুপ। তারা শুধু নীলনকশাই করেনি, বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য একের পর এক নোংরা কুৎসিত অপসাংবাদিকতা করেছে।
২০০৭ সালে বেগম জিয়াকে মাইনাস করার পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়। এই উদ্যোগের অংশ হিসেবে প্রথম আলো বিএনপির তৎকালীন নেতা আবদুল মান্নান ভূঁইয়ার সাক্ষাৎকার গ্রহণ করে। পরবর্তী সময়ে বিএনপির জন্য তৈরি করা হয় সংস্কার প্রস্তাব। সংস্কার প্রস্তাব ছিল মতিউর রহমান ও মাহ্ফুজ আনামের যৌথ প্রযোজনা।
২০০৭ সালের ২৬ জুন প্রথম আলোতে প্রকাশিত ‘খালেদাকে ক্ষমতাহীন করার প্রস্তাব’ শিরোনামে খবরে বলা হয়- ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একচ্ছত্র ক্ষমতা খর্ব করে সংস্কার প্রস্তাবের খসড়া ঘোষণা করেছেন দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া। খসড়া প্রস্তাবে বলা হয়, দুই মেয়াদে কেউ প্রধানমন্ত্রী থাকলে তিনি আর প্রধানমন্ত্রী কিংবা দলের চেয়ারম্যান হতে পারবেন না। এই প্রস্তাব বাস্তবায়িত হলে বেগম খালেদা জিয়া প্রকৃত অর্থেই ক্ষমতাহীন হয়ে পড়বেন। তাঁর পক্ষে দলের চেয়ারপারসন হওয়ার কোনো সুযোগ থাকবে না। এমনকি ভবিষ্যতে দল ক্ষমতায় গেলে তিনি প্রধানমন্ত্রীও হতে পারবেন না...
আবদুল মান্নান ভূঁইয়ার ঘোষিত প্রস্তাবে গঠনতন্ত্রের এই ধারাটি পরিবর্তন করার কথা বলা হয়েছে। তাতে বলা হয়েছে, জাতীয় কাউন্সিলের সদস্যদের সরাসরি ভোটে তিন বছরের জন্য দলের চেয়ারম্যান নির্বাচিত হবেন। একই ব্যক্তি দুই মেয়াদের সময় বা ছয় বছরের বেশি চেয়ারম্যান পদে থাকতে পারবেন না। যাঁরা ইতিমধ্যে ছয় বছর দায়িত্ব পালন করেছেন, তাঁদের ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য হবে।
প্রধানমন্ত্রী হলে ছাড়তে হবে দলের শীর্ষ পদ : প্রস্তাব অনুযায়ী, দলের চেয়ারম্যান যদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তবে তাঁকে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রীকে দলের চেয়ারম্যান ও জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে নীতিনির্ধারণী বিষয়ে পরামর্শক্রমে সরকার ও সংসদ পরিচালনা করতে হবে। দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকলে তিনি আর প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান হতে পারবেন না।
ক্ষমতা খর্ব : দলের বর্তমান গঠনতন্ত্রে যে কোনো কমিটি বাতিল ও কাউকে শাস্তি দেওয়াসহ সব ক্ষেত্রে চেয়ারপারসনের একক ক্ষমতা রয়েছে। সংশোধনী করে বলা হয়, চেয়ারম্যান জাতীয় স্থায়ী কমিটির অনুমোদন ছাড়া ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না। দলীয় সাংসদ, মন্ত্রী, স্থায়ী ও নির্বাহী কমিটির সদস্যসহ সব কমিটির সদস্যদের প্রতিবছর জাতীয় নির্বাহী কমিটির কাছে সম্পদের হিসাব দিতে হবে। সকল পর্যায়ের কার্যটিতে কর্মকর্তা নির্বাচনে দলীয় নেতাদের পরিবার ও নিকট আত্মীয়দের অন্তর্ভুক্তিকে নিরুৎসাহিত করতে হবে...’
প্রথম আলো ও ডেইলি স্টার প্রণীত এই মাইনাস ফর্মুলা বাস্তবায়নের লক্ষ্যেই ২০০৭ সালের এক-এগারো সরকার গ্রেপ্তার করে বেগম জিয়া ও তার পুত্র আরাফাত রহমান কোকোকে। উল্লেখ্য এর আগেই গ্রেপ্তার করা হয়েছিল তারেক রহমানকে। বেগম জিয়াকে গ্রেপ্তারের প্রেক্ষাপট তৈরি করতেই প্রথম আলো ও ডেইলি স্টার বেগম জিয়া এবং তার পরিবারের বিরুদ্ধে লাগাতার অসত্য সংবাদ পরিবেশন করে। বিএনপির বিরুদ্ধে অসত্য সংবাদের ডালি সাজায় প্রথম আলো গোষ্ঠী। এমনকি বেগম জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দর যিনি সবকিছু থেকে দূরে থাকতেন তার বিরুদ্ধেও অপপ্রচার চালায় প্রথম আলো। ২১ আগস্টের ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আবিষ্কার করেছিল প্রথম আলো। প্রথম আলোর সাংবাদিক সেই টিপু সুলতান রিপোর্ট করেন ‘বিমানকে নিঃস্ব করে অবৈধ সম্পদ গড়েছেন শামীম ইস্কান্দার’। যে প্রতিবেদে নর একবিন্দুও সত্যতা পরবর্তী সময়ে প্রমাণিত হয়নি। উল্লেখ্য ২০১৮ সালে বেগম জিয়াকে যে মামলায় প্রহসনের সাজা দেয় সেই মামলাটিও প্রথম আলোর আবিষ্কার।
বিরাজনীতিকরণ প্রক্রিয়ার ধারক প্রথম আলো ও ডেইলি স্টারই প্রথম জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির মনগড়া ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে। ২০০৭ সালের ৬ আগস্ট প্রথম আলোতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্টের কথিত দুর্নীতি নিয়ে অসত্য, মনগড়া প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো। প্রথম আলোর এই রিপোর্টের ভিত্তিতেই দুর্নীতি দমন কমিশন বেগম জিয়া ও তারেক রহমানকে হয়রানি করতে এই মামলা সাজায়। তাই এ কথা নিঃসন্দেহে বলা যায়, সাবেক স্বৈরাচারী সরকারের সময় বেগম জিয়াকে যে অন্যায়ভাবে এবং অমানবিক কায়দায় বন্দি করে রাখা হয়েছিল, তার দায় প্রথম আলো ও ডেইলি স্টারের। প্রথম আলোর কল্পকাহিনিকে পুঁজি করেই এই মিথ্যা মামলার রায় দেওয়া হয়। এখন প্রথম আলো ও ডেইলি স্টার ভোল পাল্টেছে বটে; কিন্তু তাদের এই ঘৃণ্য সাংবাদিকতা বাংলাদেশের জনগণ ভুলবে কী করে?
(বাংলাদেশ প্রতিদিন)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২১ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২২ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২২ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২২ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২২ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২২ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২২ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২২ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২২ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২২ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২৩ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২৩ ঘণ্টা আগে